মূল লেখায় যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান এইমাত্রঅন্যান্য মারা গেছেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান স্টেডিয়াম থেকে ইমরান খানের নাম মুছে দিচ্ছে পাকিস্তানের সরকার এইমাত্রঅন্যান্য স্টেডিয়াম থেকে ইমরান খানের নাম মুছে দিচ্ছে পাকিস্তানের সরকার দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইমাত্রঅন্যান্য দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের এইমাত্রঅন্যান্য দেশে যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের দেশের ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন এইমাত্রঅন্যান্য দেশের ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ ৫ দেশ এইমাত্রঅন্যান্য সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ ৫ দেশ থানায় হামলার ভিডিও দিয়ে উল্লাস, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার এইমাত্রঅন্যান্য থানায় হামলার ভিডিও দিয়ে উল্লাস, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
অন্যান্য

দেশের ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রতিবেদক:
দেশের ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে দুই প্লাটুনসহ দেশের আট জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

জেলাগুলো হলো—ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার ও গোপালগঞ্জ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বাহিনী বদ্ধপরিকর।