মূল লেখায় যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১:০৭ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ এইমাত্রঅন্যান্য গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এইমাত্রঅন্যান্য গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার এইমাত্রঅন্যান্য তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ এইমাত্রঅন্যান্য নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ দিনে লাগে ৫ হাজার টাকার ওষুধ, ৫ টাকা জোগাড়েরও সামর্থ্য নেই রিয়াদের এইমাত্রঅন্যান্য দিনে লাগে ৫ হাজার টাকার ওষুধ, ৫ টাকা জোগাড়েরও সামর্থ্য নেই রিয়াদের গ্রামীণ ব্যাংকে হামলা, কার্যক্রম নিষিদ্ধ আ’ লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি নাহিদের এইমাত্রঅন্যান্য গ্রামীণ ব্যাংকে হামলা, কার্যক্রম নিষিদ্ধ আ’ লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি নাহিদের চুয়াডাঙ্গায় মাছের ঘেরের পাহারাদারকে কুপিয়ে হত্যা এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় মাছের ঘেরের পাহারাদারকে কুপিয়ে হত্যা বেগম খালেদা জিয়া গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এইমাত্রঅন্যান্য বেগম খালেদা জিয়া গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম
বিনোদন

শাকিবের ‘তাণ্ডব’কে পেছনে ফেলল ‘উৎসব’?

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
শাকিবের ‘তাণ্ডব’কে পেছনে ফেলল ‘উৎসব’?

মুক্তির তৃতীয় সপ্তাহেও চমক দেখাচ্ছে তানিম নূরের ‘উৎসব’। প্রেক্ষাগৃহে দর্শক ভিড় যেন কমছেই না, বরং বেড়েই চলেছে। মাত্র ১৬ দিনেই তারকাবহুল এ সিনেমাটির টিকিট বিক্রি হয়েছে ২ কোটিরও বেশি। যা নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সিনেমাটির পরিচালক।

শুধু তাই নয়, এবার ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত সিনেমা শাকিব খানের ‘তাণ্ডব’-কেও ছাড়িয়ে গেল এ সিনেমাটি। খোঁজ নিয়ে জানা গেছে, মুক্তির ১৮তম দিনে মাল্টিপ্লেক্সের ২৯টি শো থেকে আয় করেছে ২১ লাখ ৭৮ হাজারেরও বেশি টাকা, অন্যদিকে একইদিনে মাল্টিপ্লেক্সের ৫৮ শো থেকে শাকিবের ‘তাণ্ডব’ আয় করেছে ১৯ লাখ ৬২ হাজার টাকা। 
 
‘পরিবার নিয়ে দেখার জন্য বর্তমান সময়ে ভালো মানের একটি সিনেমা। সিনেমাটি দেখার পর দর্শকেরা ফিরে যাচ্ছেন তাদের অতীতে।’—প্রেক্ষাগৃহ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই এখন এমন মন্তব্য। আর এই মন্তব্যগুলো ‘উৎসব’ সিনেমা ঘিরে, যা দিনের পর দিন চমক দেখিয়েই যাচ্ছে। 

সিনেমাটি নিয়ে দর্শকের এমন সাড়ায় অভিভূত পরিচালক তানিম নূর। ‘উৎসব’ ব্লকবাস্টারের দিকে এগোচ্ছে কি না, এমন প্রশ্নে তিনি বললেন, ‘ব্লকবাস্টার হবে কি না জানিনা। তবে এখন পর্যন্ত যা হচ্ছে তা দারুণ। দর্শকের কাছ থেকে যে ভালবাসাটা পাচ্ছি, এটাই আমার কাছে অনেক। আমরা চাই ছবিটা আরও দর্শক দেখুক। এখন সেটা কতদূর যায়, সেটা সময়ই বলবে।’

ডোপ প্রডাকশনস এবং লাফিং এলিফ্যান্ট প্রযোজিত ‘উৎসব’ সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।