মূল লেখায় যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রেমা-কালেঙ্গায় প্রকাশ্যে হরিণ শিকার, নিরব বন বিভাগ এইমাত্রঅন্যান্য রেমা-কালেঙ্গায় প্রকাশ্যে হরিণ শিকার, নিরব বন বিভাগ রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগানে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ এইমাত্রঅন্যান্য রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগানে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আটক এইমাত্রঅন্যান্য যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আটক ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের এইমাত্রঅন্যান্য ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের সৌদি জোটের বিশাল এলাকা নিয়ন্ত্রণের দাবি ইরান সমর্থিত গোষ্ঠীর এইমাত্রঅন্যান্য সৌদি জোটের বিশাল এলাকা নিয়ন্ত্রণের দাবি ইরান সমর্থিত গোষ্ঠীর বগুড়ায় ইউএনও-এসিল্যান্ডের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান  এইমাত্রঅন্যান্য বগুড়ায় ইউএনও-এসিল্যান্ডের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট এইমাত্রঅন্যান্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট মেঘনা আলমকে দুদকে তলব এইমাত্রঅন্যান্য মেঘনা আলমকে দুদকে তলব
বিনোদন

শাকিবের ‘তাণ্ডব’কে পেছনে ফেলল ‘উৎসব’?

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
শাকিবের ‘তাণ্ডব’কে পেছনে ফেলল ‘উৎসব’?

মুক্তির তৃতীয় সপ্তাহেও চমক দেখাচ্ছে তানিম নূরের ‘উৎসব’। প্রেক্ষাগৃহে দর্শক ভিড় যেন কমছেই না, বরং বেড়েই চলেছে। মাত্র ১৬ দিনেই তারকাবহুল এ সিনেমাটির টিকিট বিক্রি হয়েছে ২ কোটিরও বেশি। যা নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সিনেমাটির পরিচালক।

শুধু তাই নয়, এবার ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত সিনেমা শাকিব খানের ‘তাণ্ডব’-কেও ছাড়িয়ে গেল এ সিনেমাটি। খোঁজ নিয়ে জানা গেছে, মুক্তির ১৮তম দিনে মাল্টিপ্লেক্সের ২৯টি শো থেকে আয় করেছে ২১ লাখ ৭৮ হাজারেরও বেশি টাকা, অন্যদিকে একইদিনে মাল্টিপ্লেক্সের ৫৮ শো থেকে শাকিবের ‘তাণ্ডব’ আয় করেছে ১৯ লাখ ৬২ হাজার টাকা। 
 
‘পরিবার নিয়ে দেখার জন্য বর্তমান সময়ে ভালো মানের একটি সিনেমা। সিনেমাটি দেখার পর দর্শকেরা ফিরে যাচ্ছেন তাদের অতীতে।’—প্রেক্ষাগৃহ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই এখন এমন মন্তব্য। আর এই মন্তব্যগুলো ‘উৎসব’ সিনেমা ঘিরে, যা দিনের পর দিন চমক দেখিয়েই যাচ্ছে। 

সিনেমাটি নিয়ে দর্শকের এমন সাড়ায় অভিভূত পরিচালক তানিম নূর। ‘উৎসব’ ব্লকবাস্টারের দিকে এগোচ্ছে কি না, এমন প্রশ্নে তিনি বললেন, ‘ব্লকবাস্টার হবে কি না জানিনা। তবে এখন পর্যন্ত যা হচ্ছে তা দারুণ। দর্শকের কাছ থেকে যে ভালবাসাটা পাচ্ছি, এটাই আমার কাছে অনেক। আমরা চাই ছবিটা আরও দর্শক দেখুক। এখন সেটা কতদূর যায়, সেটা সময়ই বলবে।’

ডোপ প্রডাকশনস এবং লাফিং এলিফ্যান্ট প্রযোজিত ‘উৎসব’ সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।