মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত এইমাত্রঅন্যান্য বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ এইমাত্রঅন্যান্য ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন এইমাত্রঅন্যান্য নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক এইমাত্রঅন্যান্য কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ এইমাত্রঅন্যান্য নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬ এইমাত্রঅন্যান্য সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬
বাংলাদেশ

দেশে কোনো জঙ্গি নেই, আছে ছিনতাইকারী : ডিএমপি কমিশনার

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
দেশে কোনো জঙ্গি নেই, আছে ছিনতাইকারী : ডিএমপি কমিশনার

বাংলাদেশে কোনো জঙ্গি নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার (০১ জুলাই) রাজধানীর হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার বর্ষপূর্তিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বলেন, বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গি নেই, সমস্যা হলো ছিনতাইকারী। এখন আমাদের মূল লক্ষ্য হলো তাদের দমন করা। যদি কখনো জঙ্গি তৎপরতা দেখা দেয়, তখন সেটা নিয়ে ভাবা হবে। আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারছে বলেও মন্তব্য করেন তিনি।

হলি আর্টিজান হামলা তাহলে সাজানো ঘটনা ছিল কি না- এমন প্রশ্নের জবাবে সাজ্জাত আলী বলেন, ওটা সম্পর্কে আমি জানি না। তবে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। বাংলাদেশে পেটের দায়ে লোকে ছিনতাই করে।

২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশান-২ এলাকায় হোলি আর্টিজান বেকারিতে ঘটে ভয়াবহ জঙ্গি হামলা। এতে ১৭ বিদেশিসহ ২০ জন সাধারণ মানুষ নিহত হন। হামলা প্রতিহত করতে গিয়ে প্রাণ হারান পুলিশের দুই কর্মকর্তা। এই নৃশংস ঘটনার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

হামলার পর থেকে প্রতি বছর ১ জুলাই গুলশান থানায় নিহত দুই পুলিশ সদস্যের স্মরণে নির্মিত ভাস্কর্য ‘দীপ্ত শপথ’-এ শ্রদ্ধা নিবেদন করতেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি, হোলি আর্টিজান যে বাড়িতে ছিল, সেখানে ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা শ্রদ্ধা জানাতেন।

তবে এবার কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান।