মূল লেখায় যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামীণ ব্যাংকে হামলা, কার্যক্রম নিষিদ্ধ আ’ লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি নাহিদের এইমাত্রঅন্যান্য গ্রামীণ ব্যাংকে হামলা, কার্যক্রম নিষিদ্ধ আ’ লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি নাহিদের চুয়াডাঙ্গায় মাছের ঘেরের পাহারাদারকে কুপিয়ে হত্যা এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় মাছের ঘেরের পাহারাদারকে কুপিয়ে হত্যা বেগম খালেদা জিয়া গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এইমাত্রঅন্যান্য বেগম খালেদা জিয়া গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম গোপালগঞ্জে তান্ডবের ছক, এসআরবি কমান্ডার আটক এইমাত্রঅন্যান্য গোপালগঞ্জে তান্ডবের ছক, এসআরবি কমান্ডার আটক ১২ দিনের ব্যবধানে ফের তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ এইমাত্রঅন্যান্য ১২ দিনের ব্যবধানে ফের তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ দেশে স্বর্ণের দামে এবার বড় ধাক্কা এইমাত্রঅন্যান্য দেশে স্বর্ণের দামে এবার বড় ধাক্কা মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের মাহির এইমাত্রঅন্যান্য মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের মাহির সৌদি আরবে ড্রোন হামলা, হরমুজ প্রণালিতে জাহাজে আঘাত সামুদ্রিক মাইনের এইমাত্রঅন্যান্য সৌদি আরবে ড্রোন হামলা, হরমুজ প্রণালিতে জাহাজে আঘাত সামুদ্রিক মাইনের
অন্যান্য

বেগম খালেদা জিয়া গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম

প্রতিবেদক:
বেগম খালেদা জিয়া গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম

শিক্ষকতার পাশাপাশি শিক্ষা ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামকে ‘বেগম খালেদা জিয়া গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়েছে।

গত ২০ নভেম্বর শুক্রবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। সনদপত্রে উল্লেখ করা হয়েছে, শিক্ষা বিস্তার ও মানবকল্যাণে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

শহিদুল ইসলাম বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতা পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা রয়েছে।

তাঁর এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন জানানো হচ্ছে।

নিজের অনুভূতি প্রকাশ করে প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, ‘আমি আমার দায়িত্বটুকু যথাযথভাবে পালন করার চেষ্টা করি। সকলের নিকট দোয়া চাই, যেন বাকি জীবনেও আমার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি।’