মূল লেখায় যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামীণ ব্যাংকে হামলা, কার্যক্রম নিষিদ্ধ আ’ লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি নাহিদের এইমাত্রঅন্যান্য গ্রামীণ ব্যাংকে হামলা, কার্যক্রম নিষিদ্ধ আ’ লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি নাহিদের চুয়াডাঙ্গায় মাছের ঘেরের পাহারাদারকে কুপিয়ে হত্যা এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় মাছের ঘেরের পাহারাদারকে কুপিয়ে হত্যা বেগম খালেদা জিয়া গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এইমাত্রঅন্যান্য বেগম খালেদা জিয়া গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম গোপালগঞ্জে তান্ডবের ছক, এসআরবি কমান্ডার আটক এইমাত্রঅন্যান্য গোপালগঞ্জে তান্ডবের ছক, এসআরবি কমান্ডার আটক ১২ দিনের ব্যবধানে ফের তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ এইমাত্রঅন্যান্য ১২ দিনের ব্যবধানে ফের তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ দেশে স্বর্ণের দামে এবার বড় ধাক্কা এইমাত্রঅন্যান্য দেশে স্বর্ণের দামে এবার বড় ধাক্কা মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের মাহির এইমাত্রঅন্যান্য মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের মাহির সৌদি আরবে ড্রোন হামলা, হরমুজ প্রণালিতে জাহাজে আঘাত সামুদ্রিক মাইনের এইমাত্রঅন্যান্য সৌদি আরবে ড্রোন হামলা, হরমুজ প্রণালিতে জাহাজে আঘাত সামুদ্রিক মাইনের
অন্যান্য

দেশে স্বর্ণের দামে এবার বড় ধাক্কা

প্রতিবেদক:
দেশে স্বর্ণের দামে এবার বড় ধাক্কা

টানা দুই দফা বাড়ার পর দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (২৫ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কার তৈরির মজুরি ডিজাইন অনুযায়ী নির্ধারিত হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এ দুই ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

এর আগে, সর্বশেষ ২৪ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা নির্ধারণ করা হয়।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৫ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৭ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৭ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

এদিকে, স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৮০ দফা সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৬ দফা দাম বাড়ানো এবং ৪৪ দফা কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ১০ বার দাম বাড়ানো এবং তিনবার কমানো হয়।