মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
সৌদির বৃহত্তম তেল শোধনাগারে হুতিদের হামলা, ধোঁয়ার কুণ্ডলী এইমাত্রঅন্যান্য সৌদির বৃহত্তম তেল শোধনাগারে হুতিদের হামলা, ধোঁয়ার কুণ্ডলী পড়াশোনায় কেমন ছিলেন মেসি, সামনে এল স্কুলজীবনের নম্বরপত্র এইমাত্রঅন্যান্য পড়াশোনায় কেমন ছিলেন মেসি, সামনে এল স্কুলজীবনের নম্বরপত্র সখীপুরের চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ এইমাত্রঅন্যান্য সখীপুরের চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য শেরপুরে যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত আলীকদমে বিজিবি'র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ  এইমাত্রঅন্যান্য আলীকদমে বিজিবি'র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ  নালিতাবাড়ীতে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহের উদ্বোধন এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহের উদ্বোধন নীলফামারীতে রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত এইমাত্রঅন্যান্য নীলফামারীতে রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত
অন্যান্য

খাগড়াছড়িতে ১০ বছরের শিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

প্রতিবেদক:
খাগড়াছড়িতে ১০ বছরের শিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

খাগড়াছড়ির গুইমারায় ১০ বছরের শিশু ইউসুফ রানা হত্যার চাঞ্চল্যকর মামলায় হযরত আলী নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

​বুধবার দুপুরে খাগড়াছড়ির শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও স্পেশাল দায়রা জজ শায়লা শারমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি মো. রমজান আলীকে বেকসুর খালাস দেওয়া হয়। তবে দণ্ডপ্রাপ্ত আসামির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

​রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সৃজনী ত্রিপুরা জানান, ২০১৬ সালের মে মাসে গুইমারার বড় পিলাক এলাকায় খেলার সময় অপর এক শিশুর ডান হাতে ব্যথা পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে আসামিরা শিশু ইউসুফ রানাকে ধাওয়া করে পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ শুকনো পাতা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

​এ ঘটনায় নিহত শিশুর বাবা সাজদার রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা দুজনসহ ১১ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

বিচারিক প্রক্রিয়ায় মামলার বাদীসহ সাতজন সাক্ষীর সাক্ষ্য ও আলামত পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দেন।

​আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা এই মামলাটির রায় ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রায়ের পর নিহতের স্বজনরা ন্যায়বিচার পাওয়ার আশা ব্যক্ত করেছেন।