মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
সৌদির বৃহত্তম তেল শোধনাগারে হুতিদের হামলা, ধোঁয়ার কুণ্ডলী এইমাত্রঅন্যান্য সৌদির বৃহত্তম তেল শোধনাগারে হুতিদের হামলা, ধোঁয়ার কুণ্ডলী পড়াশোনায় কেমন ছিলেন মেসি, সামনে এল স্কুলজীবনের নম্বরপত্র এইমাত্রঅন্যান্য পড়াশোনায় কেমন ছিলেন মেসি, সামনে এল স্কুলজীবনের নম্বরপত্র সখীপুরের চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ এইমাত্রঅন্যান্য সখীপুরের চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য শেরপুরে যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত আলীকদমে বিজিবি'র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ  এইমাত্রঅন্যান্য আলীকদমে বিজিবি'র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ  নালিতাবাড়ীতে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহের উদ্বোধন এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহের উদ্বোধন নীলফামারীতে রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত এইমাত্রঅন্যান্য নীলফামারীতে রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত
অন্যান্য

নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে নারী-পুরষের প্রতিরোধ যাত্রা

প্রতিবেদক:
নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে নারী-পুরষের প্রতিরোধ যাত্রা

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর আইন প্রণয়ন এবং প্রচলিত আইনের সংস্কারের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে অপরাধীদের দ্রুত বিচার ও রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বন্ধের আহ্বান জানিয়েছেন তারা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ শেষে মাইজদী শহরের টাউন হল প্রাঙ্গণ থেকে নোয়াখালী প্রেসক্লাব পর্যন্ত প্রতিরোধ যাত্রা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। এ সময় তারা নারীর প্রতি সহিংসতা বন্ধ, সমান অধিকার প্রতিষ্ঠা এবং অনলাইন ও বাস্তব জীবনে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ৩৫টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক, নারী, যুব ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি সমাজের গভীর সমস্যা। নির্যাতনের শিকার হওয়ার পরও অনেক নারী সামাজিক অপমান, ভয়ভীতি ও বিচার পেতে দীর্ঘসূত্রতার শিকার হন। নারীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অপরাধী যে-ই হোক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের ওপর হামলা, হুমকি ও অপমান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচার ও চরিত্রহননের মাধ্যমে তাদের কণ্ঠরোধের চেষ্টা বন্ধ করতে হবে। এ ধরনের ঘটনায় রাজনৈতিক দলগুলোকে নিজেদের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অনলাইন হয়রানির অভিযোগ গ্রহণ, দ্রুত তদন্ত এবং ভুক্তভোগীর ব্যক্তিগত তথ্য ও মর্যাদা রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে।

নারী নির্যাতন প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দেন বক্তারা। এ ছাড়া নারীর প্রতি অসম্মান, বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে তরুণদের পাশাপাশি পুরুষদেরও এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি রওশন আক্তার লাকী, সাবেক সভাপতি ও উদীচী নোয়াখালীর সহসভাপতি লায়লা পারভীন, হ্যালো উইমেনের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার মুন্নি, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা হাবিবুর রাসুল মামুন, নিজেরা করি-এর অঞ্চল সমন্বয়ক পরিতোষ দেবনাথ, এফপিএবির জেলা কর্মকর্তা পংকজ চাকমা, বন্ধনের নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলন এবং হাতিয়ার প্রান্তিক নারী প্রতিনিধি মমতা বেগম, রুনা আক্তার ও রোকসানা আক্তার। প্রথ ম আ লো বন্ধুসভার সভাপতি আসিফ আহমেদ স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া বক্তব্য দেন প্রানের প্রোগ্রাম কো-অর্ডিনেটর উম্মে সালমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারী অধিকারকর্মী নুরজাহান রিনি।