মূল লেখায় যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ও ফেসবুক-ইউটিউব বন্ধে হাইকোর্টে রিট এইমাত্রঅন্যান্য আ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ও ফেসবুক-ইউটিউব বন্ধে হাইকোর্টে রিট বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত সাবেক এমপির পিএস এইমাত্রঅন্যান্য বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত সাবেক এমপির পিএস আগরতলা সীমান্তে আ.লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান এইমাত্রঅন্যান্য আগরতলা সীমান্তে আ.লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান দিনাজপুরে বিজিবির অভিযানে ২ হাজার পিস ভারতীয় ট্যাবলেট জব্দ এইমাত্রঅন্যান্য দিনাজপুরে বিজিবির অভিযানে ২ হাজার পিস ভারতীয় ট্যাবলেট জব্দ নবীনবরণে অংশ নিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন নাহিদ, হাসনাত, আসিফ  এইমাত্রঅন্যান্য নবীনবরণে অংশ নিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন নাহিদ, হাসনাত, আসিফ  ফুটবল বিশ্বকাপের ট্রফি বদলের নেপথ্যে চুরি ও হারিয়ে যাওয়ার গল্প এইমাত্রঅন্যান্য ফুটবল বিশ্বকাপের ট্রফি বদলের নেপথ্যে চুরি ও হারিয়ে যাওয়ার গল্প আগুন সন্ত্রাসের বিরুদ্ধে পাথরঘাটা বিএনপির তিন দিনের কর্মসূচি ঘোষণা  এইমাত্রঅন্যান্য আগুন সন্ত্রাসের বিরুদ্ধে পাথরঘাটা বিএনপির তিন দিনের কর্মসূচি ঘোষণা  চট্টগ্রামে আবাসিক ভবনে বিষ্ফোরণ: শিশুসহ আহত ৩ এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে আবাসিক ভবনে বিষ্ফোরণ: শিশুসহ আহত ৩
অন্যান্য

বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত সাবেক এমপির পিএস

প্রতিবেদক:
বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত সাবেক এমপির পিএস

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তের একটি ঘাসের জমিতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম টমাস (৩৫)। তিনি শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর টোলা গ্রামের গোলাম মর্তুজার ছেলে। টমাস চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী (পিএস) এবং কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের নেতা ছিলেন।

পুলিশ জানায়, বুধবার দুপুর দেড়টার দিকে হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের শব্দ শুনে এবং ধোঁয়ার কুণ্ডলী দেখে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে একজনকে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ ছাড়া সেখানে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম ছড়িয়ে-ছিটিয়ে ছিল।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তে ককটেল বোমা তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করা হয়। সেখানে ককটেল তৈরির সরঞ্জাম ছড়িয়ে ছিল। সেগুলো আলামত হিসেবে জব্দের কাজ চলছে।

তিনি বলেন, টমাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের পিএস ছিলেন। ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব বোমা তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।