মূল লেখায় যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৭:১০ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ও ফেসবুক-ইউটিউব বন্ধে হাইকোর্টে রিট এইমাত্রঅন্যান্য আ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ও ফেসবুক-ইউটিউব বন্ধে হাইকোর্টে রিট বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত সাবেক এমপির পিএস এইমাত্রঅন্যান্য বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত সাবেক এমপির পিএস আগরতলা সীমান্তে আ.লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান এইমাত্রঅন্যান্য আগরতলা সীমান্তে আ.লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান দিনাজপুরে বিজিবির অভিযানে ২ হাজার পিস ভারতীয় ট্যাবলেট জব্দ এইমাত্রঅন্যান্য দিনাজপুরে বিজিবির অভিযানে ২ হাজার পিস ভারতীয় ট্যাবলেট জব্দ নবীনবরণে অংশ নিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন নাহিদ, হাসনাত, আসিফ  এইমাত্রঅন্যান্য নবীনবরণে অংশ নিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন নাহিদ, হাসনাত, আসিফ  ফুটবল বিশ্বকাপের ট্রফি বদলের নেপথ্যে চুরি ও হারিয়ে যাওয়ার গল্প এইমাত্রঅন্যান্য ফুটবল বিশ্বকাপের ট্রফি বদলের নেপথ্যে চুরি ও হারিয়ে যাওয়ার গল্প আগুন সন্ত্রাসের বিরুদ্ধে পাথরঘাটা বিএনপির তিন দিনের কর্মসূচি ঘোষণা  এইমাত্রঅন্যান্য আগুন সন্ত্রাসের বিরুদ্ধে পাথরঘাটা বিএনপির তিন দিনের কর্মসূচি ঘোষণা  চট্টগ্রামে আবাসিক ভবনে বিষ্ফোরণ: শিশুসহ আহত ৩ এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে আবাসিক ভবনে বিষ্ফোরণ: শিশুসহ আহত ৩
অন্যান্য

আগরতলা সীমান্তে আ.লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান

প্রতিবেদক:
আগরতলা সীমান্তে আ.লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পৌঁছেছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে দলটি আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে অবতরণ করে।

স্থানীয় ও দলীয় বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, প্রতিনিধি দলে নানক ছাড়াও রয়েছেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও ৭ থেকে ৮ জন নেতা। বিকেলে তাদের আগরতলা-আখাউড়া স্থলবন্দর এলাকা পরিদর্শনের কথা রয়েছে।

সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করলে যেসব স্থলবন্দর ব্যবহার করতে পারেন বলে ধারণা করা হচ্ছে, সেগুলোর মধ্যে আগরতলা-আখাউড়া স্থলবন্দর অন্যতম।

এদিকে আওয়ামী লীগ নেতাদের আগরতলা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয়। এর প্রতিবাদে বুধবার বিকেল ৪টা থেকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আখাউড়া স্থলবন্দর এলাকায় অবস্থান নেওয়ার প্রস্তুতি নেন। এরই মধ্যে বিপুলসংখ্যক নেতাকর্মী স্থলবন্দর এলাকায় জড়ো হয়ে অবস্থান নিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের নেতারা ভারতে পালিয়ে গেছেন। তারা খবর পেয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার তিনটি সীমান্তবর্তী উপজেলার যেকোনো একটি প্রবেশপথ দিয়ে নাশকতার উদ্দেশ্যে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল দেশে প্রবেশের চেষ্টা করতে পারে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা সীমান্তে অবস্থান করছেন, যাতে অবৈধভাবে কেউ প্রবেশ করে নাশকতা ঘটাতে না পারে।