মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত এইমাত্রঅন্যান্য বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ এইমাত্রঅন্যান্য ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন এইমাত্রঅন্যান্য নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক এইমাত্রঅন্যান্য কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ এইমাত্রঅন্যান্য নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬ এইমাত্রঅন্যান্য সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬
বাংলাদেশ

চট্টগ্রামে থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধ করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
চট্টগ্রামে থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধ করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

দুই দফা পুলিশের সঙ্গে সংঘর্ষের পর চট্টগ্রামের পটিয়া থানা ঘেরাও করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। আজ বুধবার সকাল সাড়ে নয়টা থেকে পটিয়া থানার মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন তাঁরা। নেতা-কর্মীদের দাবি, তাঁদের ওপর পুলিশ দুই দফা হামলা করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তাঁরা কর্মসূচি চালিয়ে যাবেন।

এদিকে একই দাবিতে আজ সকাল ১০টা ৪০ মিনিটে পটিয়া থানার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের একটি অংশ। এতে মহাসড়কের দুই পাশে যানজট দেখা দিয়েছে।

বেলা পৌনে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা থানার সামনে অবস্থান নিয়েছেন। তাঁরা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ ছাড়া নেতা-কর্মীদের একটি অংশ মহাসড়ক অবরোধ করেছে। তারা মহাসড়কের ওপর বসে স্লোগান দিচ্ছে।

মুঠোফোনে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের মুখপাত্র ফাতেমা খানম প্রথম আলোকে বলেন, তিনিও কর্মসূচিতে রয়েছেন। শুরুতে নেতা-কর্মীরা থানার ফটকের সামনে অবস্থান নিতে চাইলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় ধাক্কাধাক্কিতে তাঁদের একজন আহত হয়েছেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টা ও সাড়ে ১১টায় পটিয়া থানা-পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৯ জন আহত হয়েছেন বলে দাবি করেছে উভয় পক্ষ।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আন্দোলনকারী পক্ষের সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। পরে তাঁকে পটিয়া থানা চত্বরে নিয়ে আসা হয়। তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে চায়নি। এ নিয়ে আন্দোলনকারী নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয়। আন্দোলনকারীরা পুলিশের উদ্দেশে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে নিজেদের হেফাজতে নেয়।

প্রথম দফায় এ সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় নেতা আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী। অপর দিকে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নূরও চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন। এসব নিয়ে উত্তেজনার এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে আবার সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয়জন আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

পটিয়া থানার ওসি আবু জাহেদ মো. নাজমুন নূরের মুঠোফোনে আজ সকালে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তাই থানা ঘেরাওয়ের বিষয়ে পুলিশের বক্তব্য জানা সম্ভব হয়নি। গতকাল রাত সাড়ে নয়টার দিকে প্রথম আলোকে ওসি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার-কর্মীরা ছাত্রলীগের এক নেতাকে থানায় নিয়ে এসেছিলেন। তবে নিয়ে আসার পরে মব সৃষ্টি করে তাঁকে মারধর করা হচ্ছিল। একদল নিরাপত্তাবেষ্টনী ভেঙে থানায় ঢুকে যাওয়ার চেষ্টা করা হলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে পুলিশের তিন-চারজন সদস্য আহত হয়েছেন।