বরগুনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনা প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগ, বরগুনা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চীফ হুইপ ও সংসদ সদস্য (বরগুনা-২) জনাব নূরুল ইসলাম মনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল নাহার তামান্না ও জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।
র্যালিতে জেলা প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, খামারি, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
