মূল লেখায় যান
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প রাজধানীর ৫ স্থানে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১ এইমাত্রঅন্যান্য রাজধানীর ৫ স্থানে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন এইমাত্রঅন্যান্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে নোটিশ এইমাত্রঅন্যান্য আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে নোটিশ দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: রাশেদ খাঁন (ভিডিও) এইমাত্রঅন্যান্য দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: রাশেদ খাঁন (ভিডিও) ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব: ছাত্রনেতাদের জামায়াত আমির এইমাত্রঅন্যান্য ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব: ছাত্রনেতাদের জামায়াত আমির রাজধানীতে ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক এইমাত্রঅন্যান্য রাজধানীতে ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী এইমাত্রঅন্যান্য আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী
অন্যান্য

যেসব মাছে থাকতে পারে ফিতাকৃমি, সংক্রমণ এড়াতে রান্নায় সতর্কতা জরুরি

প্রতিবেদক:
যেসব মাছে থাকতে পারে ফিতাকৃমি, সংক্রমণ এড়াতে রান্নায় সতর্কতা জরুরি

মাছ খেতে ভালোবাসেন? তাহলে রান্না ও সংরক্ষণের বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। কারণ, শুধু শাকসবজি নয়, কিছু মাছেও থাকতে পারে ফিতাকৃমির লার্ভা। বিশেষ করে কাঁচা, আধসিদ্ধ বা অপর্যাপ্ত রান্না করা মাছ খেলে এই পরজীবী মানুষের শরীরে প্রবেশ করতে পারে। পরে অন্ত্রে বাসা বেঁধে সৃষ্টি করতে পারে নানা শারীরিক জটিলতা। এমনকি শরীরে দেখা দিতে পারে ভিটামিন বি১২-এর ঘাটতি ও রক্তাল্পতা।

তবে সব মাছেই এ ধরনের পরজীবী থাকে না। মাছের প্রজাতি, উৎস ও সংরক্ষণ পদ্ধতির ওপর সংক্রমণের ঝুঁকি নির্ভর করে। তাই কোন মাছ থেকে সংক্রমণের আশঙ্কা রয়েছে এবং কীভাবে তা এড়ানো যায়, সে বিষয়ে জানা জরুরি।

মাছের ফিতাকৃমি কতটা বিপজ্জনক?

মাছের ফিতাকৃমি বা ফিশ টেপওয়ার্মের বৈজ্ঞানিক নাম Dibothriocephalus latus। এটি মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে এমন বৃহৎ ফিতাকৃমিগুলোর একটি।

সাধারণত সংক্রমিত মিঠাপানির মাছ কাঁচা বা অপর্যাপ্ত রান্না করে খেলে এর লার্ভা মানুষের শরীরে প্রবেশ করে। পরে ক্ষুদ্রান্ত্রে গিয়ে পূর্ণাঙ্গ ফিতাকৃমিতে পরিণত হয়। পূর্ণাঙ্গ অবস্থায় এর দৈর্ঘ্য ৩০ ফুট পর্যন্ত হতে পারে।

শরীরে ফিতাকৃমি প্রবেশ করলে কী লক্ষণ দেখা দেয়?

অনেকের ক্ষেত্রে সংক্রমণের পরও কোনো লক্ষণ প্রকাশ পায় না। তবে সংক্রমণ বাড়লে দেখা দিতে পারে—

– পেটে ব্যথা ও অস্বস্তি
– ডায়রিয়া
– বমি বমি ভাব ও বমি
– ক্ষুধামন্দা ও ওজন কমে যাওয়া

এ ছাড়া ফিতাকৃমি অন্ত্রে ভিটামিন বি১২ শোষণে বাধা সৃষ্টি করতে পারে। ফলে শরীরে এই ভিটামিনের ঘাটতি দেখা দেয় এবং রক্তাল্পতা হতে পারে। বিরল ক্ষেত্রে অন্ত্রে বাধা সৃষ্টির মতো জটিলতাও দেখা দিতে পারে।

কোন কোন মাছে থাকতে পারে ফিতাকৃমি?

সংক্রমিত বা অপর্যাপ্ত রান্না করা মাছ খেলে ফিতাকৃমির লার্ভা শরীরে প্রবেশের আশঙ্কা থাকে। মিঠাপানির বিভিন্ন মাছের মধ্যে রুই, কাতলা ও মৃগেলের মতো মাছের ক্ষেত্রে এ ধরনের পরজীবীর ঝুঁকি থাকতে পারে।

এ ছাড়া ট্রাউট, পার্চ ও হেরিংয়ের মতো মাছেও ফিতাকৃমির সংক্রমণের আশঙ্কা রয়েছে। কড ও স্যামনের মতো মাছেও বিভিন্ন ধরনের পরজীবী থাকতে পারে।

তবে কোনো নির্দিষ্ট প্রজাতির সব মাছ সংক্রমিত হয় না। মাছের উৎস, প্রাকৃতিক পরিবেশ এবং সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের পদ্ধতির ওপর পরজীবীর উপস্থিতি নির্ভর করে।

ডিপ ফ্রিজে মাছ সংরক্ষণের নিয়ম

মাছের মধ্যে থাকা পরজীবীর লার্ভা ধ্বংস করতে নির্দিষ্ট তাপমাত্রায় হিমায়িত করা কার্যকর পদ্ধতি। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএর (FDA) নির্দেশিকা অনুযায়ী, পরজীবী ধ্বংসের জন্য তিনটি পদ্ধতি অনুসরণ করা যায়।

১. মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় টানা সাত দিন মাছ সংরক্ষণ করতে হবে।

২. মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় মাছ সম্পূর্ণ জমিয়ে ওই তাপমাত্রায় অন্তত ১৫ ঘণ্টা রাখতে হবে।

৩. মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় মাছ সম্পূর্ণ জমিয়ে নেওয়ার পর মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় অন্তত ২৪ ঘণ্টা রাখতে হবে।

তবে সাধারণ বাড়ির ফ্রিজে সব সময় প্রয়োজনীয় তাপমাত্রা বজায় থাকে না। তাই শুধু ডিপ ফ্রিজে রাখলেই মাছের সব পরজীবী ধ্বংস হবে, এমন নিশ্চয়তা নেই।

মাছ রান্নায় যেসব সতর্কতা জরুরি

ফিতাকৃমিসহ বিভিন্ন পরজীবীর সংক্রমণ এড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হলো মাছ ভালোভাবে রান্না করে খাওয়া। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় মনে রাখা জরুরি—

– কাঁচা বা আধসিদ্ধ মাছ খাওয়া এড়িয়ে চলুন।
– মাছের ভেতরের তাপমাত্রা অন্তত ৬৩ ডিগ্রি সেলসিয়াস বা ১৪৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে হবে।
– ফুড থার্মোমিটার দিয়ে মাছের সবচেয়ে মোটা অংশের তাপমাত্রা পরীক্ষা করা যেতে পারে।
– মাছ ভালোভাবে সেদ্ধ বা ভাজা নিশ্চিত করুন।
– শুধু বাইরের রং বদলে গেলেই মাছ পুরোপুরি রান্না হয়েছে বলে ধরে নেবেন না।

মাছ প্রোটিন ও নানা পুষ্টি উপাদানের গুরুত্বপূর্ণ উৎস। তাই পরজীবী সংক্রমণের আশঙ্কায় মাছ খাওয়া বন্ধ করার প্রয়োজন নেই। বরং বিশ্বস্ত উৎস থেকে মাছ কেনা, সঠিকভাবে সংরক্ষণ এবং পর্যাপ্ত তাপে রান্না করে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

সামান্য সচেতনতা ও সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে মাছের ফিতাকৃমিসহ বিভিন্ন পরজীবীর সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।