মূল লেখায় যান
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প রাজধানীর ৫ স্থানে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১ এইমাত্রঅন্যান্য রাজধানীর ৫ স্থানে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন এইমাত্রঅন্যান্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে নোটিশ এইমাত্রঅন্যান্য আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে নোটিশ দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: রাশেদ খাঁন (ভিডিও) এইমাত্রঅন্যান্য দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: রাশেদ খাঁন (ভিডিও) ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব: ছাত্রনেতাদের জামায়াত আমির এইমাত্রঅন্যান্য ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব: ছাত্রনেতাদের জামায়াত আমির রাজধানীতে ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক এইমাত্রঅন্যান্য রাজধানীতে ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী এইমাত্রঅন্যান্য আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী
অন্যান্য

আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে নোটিশ

প্রতিবেদক:
আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে নোটিশ

হাইকোর্টের নির্দেশের পরও ব্যক্তিমালিকানাধীন একটি গাড়ি মালিকের কাছে ফেরত না দেওয়ার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আটজনকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রিট আবেদনকারী শাহ কামাল রাসেলের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান। শুক্রবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন রিটকারী আইনজীবী।

নোটিশে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নাজমুন নূরকে বিশেষভাবে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন এবং গাড়িটি আটকে রাখার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানানোর দাবি জানানো হয়েছে।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, গত ১৬ নভেম্বর বিকেলে শাহ কামাল রাসেলের মালিকানাধীন ২০২১ মডেলের টয়োটা হার্ড জিপ জোরপূর্বক নিয়ে গুলশান থানায় আটকে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। গত ২৯ অক্টোবরের ২৪৮৪ নম্বর সাধারণ ডায়েরির (জিডি) সূত্রে গাড়িটি আটক করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এ ঘটনায় গাড়ির মালিক সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে রিট আবেদন করেন, যার নম্বর ১৬৮৯৯/২০২৬।

গত ২২ নভেম্বর বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গাড়িটি আটকে রাখার বৈধতা নিয়ে রুল জারি করেন বলে নোটিশে জানানো হয়েছে।

একই সঙ্গে অন্য কোনো ফৌজদারি মামলায় গাড়িটির সংশ্লিষ্টতা বিষয়ে আদালতের আটকাদেশ না থাকলে আদালতের আদেশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে গাড়িটি মালিকের কাছে ফেরত দেওয়ার জন্য গুলশান থানার ওসিকে নির্দেশ দেন হাইকোর্ট।

গত ২৫ নভেম্বর আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয় বলে নোটিশে দাবি করা হয়েছে। তবে রিট আবেদনকারীর অভিযোগ, এখনো গাড়িটি ফেরত দেওয়া হয়নি।

আইনি নোটিশে গাড়িটি আটকে রাখার বিষয়ে বেশ কিছু তথ্য ও নথিপত্র দাবি করা হয়েছে। এর মধ্যে রয়েছে কোন আদালতের আদেশে এবং কোন মামলার সূত্রে গাড়িটি আটক রাখা হয়েছে, সেই বিবরণ।

এ ছাড়া কোন আইনের সুনির্দিষ্ট ধারা, উপধারা বা বিধি অনুসারে গাড়িটি আটক রয়েছে, তাও জানতে চাওয়া হয়েছে। অন্য কোনো ফৌজদারি মামলায় গাড়িটির সংশ্লিষ্টতা থাকলে তার পূর্ণাঙ্গ বিবরণ দেওয়ার কথা বলা হয়েছে।

পাশাপাশি সংশ্লিষ্ট এজাহার, জব্দ তালিকা ও আদালতের আদেশের অনুলিপি চাওয়া হয়েছে। হাইকোর্টের আদেশ বাস্তবায়ন না করার কারণ এবং আদেশের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ রয়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট জবাব দাবি করা হয়েছে নোটিশে।

এ ছাড়া গাড়ি আটকের সঙ্গে সংশ্লিষ্ট থানার রেকর্ড, সিসিটিভি ফুটেজ, সাধারণ ডায়েরি ও দাপ্তরিক যোগাযোগের নথিপত্র সংরক্ষণের দাবি জানানো হয়েছে।

নোটিশে আদালতের নির্দেশিত সময়সীমার মধ্যে আইনসংগত কারণ ছাড়া গাড়িটি ফেরত দেওয়া না হলে গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরসহ দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার কার্যক্রম শুরু করার কথা জানানো হয়েছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে আদালতে হাজির করা, আদালতের আদেশ বাস্তবায়ন এবং আইনানুগ শাস্তির আদেশ চাওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।