মূল লেখায় যান
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প রাজধানীর ৫ স্থানে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১ এইমাত্রঅন্যান্য রাজধানীর ৫ স্থানে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন এইমাত্রঅন্যান্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে নোটিশ এইমাত্রঅন্যান্য আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে নোটিশ দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: রাশেদ খাঁন (ভিডিও) এইমাত্রঅন্যান্য দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: রাশেদ খাঁন (ভিডিও) ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব: ছাত্রনেতাদের জামায়াত আমির এইমাত্রঅন্যান্য ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব: ছাত্রনেতাদের জামায়াত আমির রাজধানীতে ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক এইমাত্রঅন্যান্য রাজধানীতে ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী এইমাত্রঅন্যান্য আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী
অন্যান্য

সীতাকুণ্ডে বিএম ডিপোতে ট্রেইলারের চাপায় প্রাণ গেল কর্মচারীর

প্রতিবেদক:
সীতাকুণ্ডে বিএম ডিপোতে ট্রেইলারের চাপায় প্রাণ গেল কর্মচারীর

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় শহিদুল আজম চৌধুরী (৫৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে ডিপোর ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল আজম চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনগরী এলাকার বাসিন্দা। তিনি মৃত মফজল আহমদ চৌধুরী ও লুৎফুন্নেসার ছেলে। বিএম কনটেইনার ডিপোতে স্কেল এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ডিপোর ভেতরে ট্রেইলারের চাপায় গুরুতর আহত হন শহিদুল আজম। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, বিকাল সাড়ে ৫টার দিকে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, “ডিপোর ভেতরে ফোনে কথা বলতে বলতে হাঁটার সময় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি বিএম ডিপোতে কর্মরত ছিলেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে দুর্ঘটনার বিষয়ে বিএম কনটেইনার ডিপোর অপারেশন ম্যানেজার মোহাম্মদ ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত অবগত নন। তবে ডিপোতে একটি দুর্ঘটনার খবর শুনেছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২২ সালের ৪ জুন রাতে সীতাকুণ্ডের এই বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৫১ জন নিহত হন। তাদের মধ্যে ১৩ জন ছিলেন ফায়ার সার্ভিসের কর্মী।