মূল লেখায় যান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় সড়কে পার্কিং করা পরিত্যক্ত জিপে আগুন এইমাত্রঅন্যান্য কুয়াকাটায় সড়কে পার্কিং করা পরিত্যক্ত জিপে আগুন কারাগারে ঠাঁই নেই, ধারণক্ষমতার চেয়ে ৭১ হাজার বেশি বন্দি এইমাত্রঅন্যান্য কারাগারে ঠাঁই নেই, ধারণক্ষমতার চেয়ে ৭১ হাজার বেশি বন্দি পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দফা দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের এইমাত্রঅন্যান্য পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দফা দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল একসঙ্গে অংশ নেবে: জামায়াত এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল একসঙ্গে অংশ নেবে: জামায়াত শাহ আমানত মাজার প্রাঙ্গণ থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার এইমাত্রঅন্যান্য শাহ আমানত মাজার প্রাঙ্গণ থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস, তাপমাত্রায় ওঠানামার আভাস এইমাত্রঅন্যান্য পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস, তাপমাত্রায় ওঠানামার আভাস ১০ হাজার মানুষকে হত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর এইমাত্রঅন্যান্য ১০ হাজার মানুষকে হত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর ‘গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক’ এইমাত্রঅন্যান্য ‘গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক’
অন্যান্য

কুয়াকাটায় সড়কে পার্কিং করা পরিত্যক্ত জিপে আগুন

প্রতিবেদক:
কুয়াকাটায় সড়কে পার্কিং করা পরিত্যক্ত জিপে আগুন

পটুয়াখালীর কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে পার্কিং করে রাখা পর্যটকবাহী একটি পরিত্যক্ত জিপে (চান্দের গাড়ি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় পর্যটকদের কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর কাজে ব্যবহৃত হতো জিপটি। তবে দীর্ঘদিন ধরে সেটি ওই স্থানে পার্কিং করে রাখা ছিল। বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ গাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে তা নিয়ন্ত্রণে আনেন।

গাড়ির মালিক মো. ইমরান জানান, দীর্ঘদিন ধরে গাড়িটি ওই স্থানে পার্কিং করে রাখা ছিল। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন। হঠাৎ খবর পান, কে বা কারা তার গাড়িতে আগুন দিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন, আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করছেন।

তিনি বলেন, এটি যদি কোনো দুর্ঘটনা বা মানসিক ভারসাম্যহীন কারো কাজ হতো, তবে অনেক আগেই এমন কিছু ঘটতে পারত। আমার ধারণা, কোনো দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

প্রত্যক্ষদর্শী মো. শাহীন গাজী বলেন, আমরা কয়েকজন সৈকত এলাকায় আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখি গাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করি। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে বক্তব্য জানতে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় গাড়ির মালিকের পক্ষ থেকে দুষ্কৃতকারীদের জড়িত থাকার সন্দেহ প্রকাশ করা হলেও আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।