মূল লেখায় যান
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প রাজধানীর ৫ স্থানে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১ এইমাত্রঅন্যান্য রাজধানীর ৫ স্থানে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন এইমাত্রঅন্যান্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে নোটিশ এইমাত্রঅন্যান্য আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে নোটিশ দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: রাশেদ খাঁন (ভিডিও) এইমাত্রঅন্যান্য দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: রাশেদ খাঁন (ভিডিও) ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব: ছাত্রনেতাদের জামায়াত আমির এইমাত্রঅন্যান্য ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব: ছাত্রনেতাদের জামায়াত আমির রাজধানীতে ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক এইমাত্রঅন্যান্য রাজধানীতে ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী এইমাত্রঅন্যান্য আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী
অন্যান্য

শাহ আমানত মাজার প্রাঙ্গণ থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার

প্রতিবেদক:
শাহ আমানত মাজার প্রাঙ্গণ থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার

চট্টগ্রাম নগরীর শাহ আমানত খান (রাঃ) মাজার প্রাঙ্গন থেকে একটি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এসময় ককটেল বহনকারী দুইজনকে গ্রেফতার ও তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করে পুলিশ৷

রাত আনুমানিক সাড়ে নয়টায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে এক ব্যক্তির পকেট থেকে ককটেলটি উদ্ধার করে বলে জানান কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির।

তিনি বিডি২৪লাইভকে বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল আজ বৃহস্পতিবার মাজারে লোকসমাগম বেশী থাকার সুযোগে দুষ্কৃতকারীরা নাশকতার চেষ্টা চালাতে পারে৷ সেই তথ্যের ভিত্তিতে আমার থানার পুলিশের সজাক দৃষ্টি ছিল মাজার ও এর আশপাশের এলাকায়। এক পর্যায়ে একটি মোটরসাইকে চড়ে আসা সন্দেহভাজন দু’জনকে আমাদের পুলিশ চ্যালেঞ্জ করলে তাদের একজনের পকেট থেকে একটি লাল স্কচ টেপে মোটানো ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে৷ আর উদ্ধারকৃত বস্তুটি মাজার প্রাঙ্গনে ডিসপোজালের প্রস্তুতি চলছিল৷

এদিকে, মাজারে আগত একাধিক মুসল্লী বিডি২৪লাইভকে জানান, এই মোটরসাইকেলটিকে তাঁরা মাজার প্রাঙ্গনে একাধিকবার আসা যাওয়া করতে দেখেছিলেন৷ ধারণা করা হচ্ছে, প্রচুর জনসমাগম থাকায় দুষ্কৃতকারীরা বোমাটি বিষ্ফোরণের সুযোগ পায়নি৷

শাহ আমানত দরগাহ শরীফের অন্যতম খাদেম শাহাজাদা মারুফ খান বিডি২৪লাইভকে বলেন, এমন ঘটনা এই মাজার প্রাঙ্গনে নজির বিহীন৷ কে বা কারা কোন উদ্দেশ্য এই পবিত্র স্থানে এমন ঘটনা ঘটাতে চেয়েছিল সেটি তদন্ত করে দেখা উচিত৷