মূল লেখায় যান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত এইমাত্রঅন্যান্য যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত পঞ্চগড়ে সাজা ভোগ না করেই জেল থেকে বেরিয়ে এলো ভূমি অফিসের কর্মচারী এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে সাজা ভোগ না করেই জেল থেকে বেরিয়ে এলো ভূমি অফিসের কর্মচারী গোপালগঞ্জের লোকদের দিয়ে আগুন জ্বালিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী এইমাত্রঅন্যান্য গোপালগঞ্জের লোকদের দিয়ে আগুন জ্বালিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি এইমাত্রঅন্যান্য গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি এইমাত্রঅন্যান্য আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি সখীপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ এইমাত্রঅন্যান্য সখীপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ পুলিশের ভাষ্য ওরা সন্ত্রাসী রায়হানের সহযোগী: রায়হান বলছে "শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা" এইমাত্রঅন্যান্য পুলিশের ভাষ্য ওরা সন্ত্রাসী রায়হানের সহযোগী: রায়হান বলছে "শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা" ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা ঘোষণায় গাজীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল এইমাত্রঅন্যান্য ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা ঘোষণায় গাজীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল
অন্যান্য

পে স্কেল নিয়ে মাউশির পাঠানো চিঠি অনুমোদন দেয়নি মন্ত্রণালয়

প্রতিবেদক:
পে স্কেল নিয়ে মাউশির পাঠানো চিঠি অনুমোদন দেয়নি মন্ত্রণালয়

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে অতিরিক্ত ৬ হাজার ৮০০ কোটি টাকার বেশি প্রয়োজন হবে বলে হিসাব বিবরণী পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ সংক্রান্ত ফাইল অনুমোদনের জন্য তোলা হলেও এখনো সায় দেয়নি শিক্ষা মন্ত্রণালয়।

গত রোববার ফাইলটি অনুমোদনের জন্য তোলা হয়। তবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক ঢাকার বাইরে থাকায় ফাইলটির অনুমোদন প্রক্রিয়া আটকে রয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ফাইলটি অনুমোদন হলে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হবে।

অন্যদিকে, বেসরকারি মাদরাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বেতন-ভাতা দিতে অতিরিক্ত প্রায় ২ হাজার কোটি টাকার হিসাব বিবরণী পাঠানো হয়েছে। তবে তাদের নতুন পে-স্কেল কার্যকর হওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জানিয়েছে, এমপিওভুক্ত জনবলকে নতুন পে-স্কেলের আওতায় আনতে অর্থ মন্ত্রণালয় থেকে পৃথক গেজেট বা প্রজ্ঞাপন জারি করা জরুরি।

বিভাগটির যুগ্মসচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, মাদরাসা শিক্ষকদের অতিরিক্ত অর্থের হিসাব পাওয়া গেলেও কারিগরি শিক্ষকদের হিসাব এখনো আসেনি। দুই বিভাগের হিসাব একসঙ্গে অর্থ বিভাগে পাঠানো হবে।

তবে মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের কর্মকর্তা জানিয়েছেন, অর্থ বিভাগ থেকে পৃথক গেজেট জারি না হওয়া পর্যন্ত অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে কোনো চিঠি পাঠানো হবে না। ফলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন পে-স্কেলে বেতন পাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।