মূল লেখায় যান
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
২২ বছর পর রাজশাহীর মাদ্রাসা মাঠে আজহারীর তাফসির মাহফিল, লাখো মানুষের সমাগম এইমাত্রঅন্যান্য ২২ বছর পর রাজশাহীর মাদ্রাসা মাঠে আজহারীর তাফসির মাহফিল, লাখো মানুষের সমাগম ভিডিও গেম খেলার ধরনেই মনের অবস্থা বুঝবে প্রযুক্তি এইমাত্রঅন্যান্য ভিডিও গেম খেলার ধরনেই মনের অবস্থা বুঝবে প্রযুক্তি ‘শেখ হাসিনা আসতে চাইলে ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের নেই’ এইমাত্রঅন্যান্য ‘শেখ হাসিনা আসতে চাইলে ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের নেই’ রাজধানীতে বাস ও পুলিশের গাড়িতে আগুন এইমাত্রঅন্যান্য রাজধানীতে বাস ও পুলিশের গাড়িতে আগুন যশোরে ছাত্রলীগের মশাল মিছিল, ৩০ জনের বিরুদ্ধে মামলায় আটক ৫ এইমাত্রঅন্যান্য যশোরে ছাত্রলীগের মশাল মিছিল, ৩০ জনের বিরুদ্ধে মামলায় আটক ৫ রাতের আঁধারে থানা ছাড়লেন সেই ওসি এইমাত্রঅন্যান্য রাতের আঁধারে থানা ছাড়লেন সেই ওসি নেত্রকোনায় ৪০টি পাঠাগারের প্রতিনিধিদের দিনব্যাপী প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা এইমাত্রঅন্যান্য নেত্রকোনায় ৪০টি পাঠাগারের প্রতিনিধিদের দিনব্যাপী প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির প্যানেলের জয়, সভাপতি শাহীন এইমাত্রঅন্যান্য জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির প্যানেলের জয়, সভাপতি শাহীন
অন্যান্য

পুলিশের ভাষ্য ওরা সন্ত্রাসী রায়হানের সহযোগী: রায়হান বলছে "শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা"

প্রতিবেদক:
পুলিশের ভাষ্য ওরা সন্ত্রাসী রায়হানের সহযোগী: রায়হান বলছে "শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা"

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তারে টানা কয়েকদিনের অভিযান চালানোর পর গত ২২-২৫ নভেম্বর পর্যন্ত সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযানে রায়হানের ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারসহ তার ৬ সহযোগীকে গ্রেপ্তার করা হয় বলে জেলা পুলিশ জানিয়েছিলো৷ খোদ জেলা পুলিশ সুপার এই বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করেছিলেন৷ অথচ এই ঘটনায় আটকৃত কাউকে চেনে না বলে জানিয়ে এ ঘটনাকে ‘শাক দিয়ে মাছ ঢাকা’ বলে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্টাটাস দিয়েছেন খোদ সন্ত্রাসী রায়হান৷

স্টাটাসে রায়হান লেখেন, ‘সত্যি বলতে- অসহায় মানুষগুলো কারো না কারো প্রতিহিংসার শিকার। এরা না আমাকে চিনে, না আমি উনাদের চিনি শুধুমাত্র শাক দিয়ে মাছ ঢাকার জন্য এই কাজ। এরা হয়তো আওয়ামী লীগ, আর না হয় বড় কোন নেতার প্রতিপক্ষ।

উদ্ধারকৃত অস্ত্র বিষয়ে রায়হান লিখেছেন – আর আমি এইরকম বাংলা মাল ব্যবহার করি না। বাংলা অস্ত্রে হাত ছিঁড়ে যায়। এসময় তিনি প্রশাসনের দিকে প্রশ্ন ছুড়ে লিখেন- হুদাই কেন নিরীহ মানুষকে হয়রানি করতেছেন’ ?

উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, টানা অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার এবং রায়হানের ছয় সহযোগী মো.এমরান হোসেন মাসুদ (২০), কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. ইকতিয়ার ফরহাদ (২০), মো. মহররম আলী (২৮), জনার্দন দে (৬৫) ও মো. জাবেদ হোসেন (২৫)-কে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা পিস্তলটি ইতালিতে তৈরি, যা রায়হান নিজে ব্যবহার করতো।

পাঠকদের জন্য রায়হানের পোস্ট করা স্টাটাসটি হুবহু তুলে ধরা হলো :

স্যতি বলতে অসহায় মানুষ গুলো কারো না কারো প্রতিহিংসার শিকার, এরা না আমাকে চিনে আমি না উনাদের চিনি, শুধু মাত্র শাক দিয়ে মাছ ডাকার জন্য এইকাজ এরা হয়তো আওয়ামীলিগ আর না হয় বড় কোন নেতার প্রতিপক্ষ, আর আমি এইরকম বাংলা মাল ব্যবহার করি না ? বাংলা অস্ত্র হাত চিড়ে যাই ? হুদাই কেন নিরহ মানুষ কে হয়রানি করতেছেন।