মূল লেখায় যান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত এইমাত্রঅন্যান্য যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত পঞ্চগড়ে সাজা ভোগ না করেই জেল থেকে বেরিয়ে এলো ভূমি অফিসের কর্মচারী এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে সাজা ভোগ না করেই জেল থেকে বেরিয়ে এলো ভূমি অফিসের কর্মচারী গোপালগঞ্জের লোকদের দিয়ে আগুন জ্বালিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী এইমাত্রঅন্যান্য গোপালগঞ্জের লোকদের দিয়ে আগুন জ্বালিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি এইমাত্রঅন্যান্য গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি এইমাত্রঅন্যান্য আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি সখীপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ এইমাত্রঅন্যান্য সখীপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ পুলিশের ভাষ্য ওরা সন্ত্রাসী রায়হানের সহযোগী: রায়হান বলছে "শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা" এইমাত্রঅন্যান্য পুলিশের ভাষ্য ওরা সন্ত্রাসী রায়হানের সহযোগী: রায়হান বলছে "শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা" ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা ঘোষণায় গাজীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল এইমাত্রঅন্যান্য ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা ঘোষণায় গাজীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল
অন্যান্য

‘আগামী ১০ বছরেও দেশে ফিরবেন না শেখ হাসিনা’

প্রতিবেদক:
‘আগামী ১০ বছরেও দেশে ফিরবেন না শেখ হাসিনা’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১০ বছরের মধ্যেও বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এমন মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলেন স্পিকার। তাঁর এই মন্তব্যের কথা উল্লেখ করেছে বিবিসি উর্দু।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত আওয়ামী লীগের কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা। আগামী ১০ বছরেও তিনি বাংলাদেশে ফিরবেন না বলে মনে করেন স্পিকার।

এদিকে শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তাঁর দেশে ফেরার ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে বর্তমান বিএনপি সরকার। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, আইনগত প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই কেবল তাঁর দেশে ফেরা গ্রহণযোগ্য হবে।

বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। ভারত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করলে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।