মূল লেখায় যান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত এইমাত্রঅন্যান্য যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত পঞ্চগড়ে সাজা ভোগ না করেই জেল থেকে বেরিয়ে এলো ভূমি অফিসের কর্মচারী এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে সাজা ভোগ না করেই জেল থেকে বেরিয়ে এলো ভূমি অফিসের কর্মচারী গোপালগঞ্জের লোকদের দিয়ে আগুন জ্বালিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী এইমাত্রঅন্যান্য গোপালগঞ্জের লোকদের দিয়ে আগুন জ্বালিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি এইমাত্রঅন্যান্য গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি এইমাত্রঅন্যান্য আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি সখীপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ এইমাত্রঅন্যান্য সখীপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ পুলিশের ভাষ্য ওরা সন্ত্রাসী রায়হানের সহযোগী: রায়হান বলছে "শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা" এইমাত্রঅন্যান্য পুলিশের ভাষ্য ওরা সন্ত্রাসী রায়হানের সহযোগী: রায়হান বলছে "শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা" ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা ঘোষণায় গাজীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল এইমাত্রঅন্যান্য ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা ঘোষণায় গাজীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল
অন্যান্য

যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

প্রতিবেদক:
যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

শহরের বেজপাড়া এলাকায় মাটি সরানোর সময় বিস্ফোরণে দুই নির্মাণ শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তী হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় বেজপাড়ার ছয়তলা ভবনের সামনে বাদলের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) এবং একই উপজেলার আরমগাছি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাদলের বাড়ির পেছনে স্তূপ করে রাখা মাটি সরানোর কাজ করছিলেন ওই দুই শ্রমিক। এ সময় কোদালের আঘাতে মাটির নিচে চাপা পড়ে থাকা একটি বস্তু বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে দুই শ্রমিক শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টারের আঘাত পান। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহত দু’জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহত দু’জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সুজন হোসেন জানান, ঘটনাটি কোতোয়ালি থানাকে অবহিত করা হয়েছে। কোতোয়ালি মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্ফোরণের উৎস খতিয়ে দেখছে।