মূল লেখায় যান
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন এইমাত্রঅন্যান্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে নোটিশ এইমাত্রঅন্যান্য আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে নোটিশ দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: রাশেদ খাঁন (ভিডিও) এইমাত্রঅন্যান্য দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: রাশেদ খাঁন (ভিডিও) ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব: ছাত্রনেতাদের জামায়াত আমির এইমাত্রঅন্যান্য ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব: ছাত্রনেতাদের জামায়াত আমির রাজধানীতে ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক এইমাত্রঅন্যান্য রাজধানীতে ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী এইমাত্রঅন্যান্য আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী সুনামগঞ্জে কান্ট্রি গেমস আয়োজনে প্রস্তুতি সভা: প্রধানমন্ত্রীর সফরসূচিতে পরিবর্তনের আভাস এইমাত্রঅন্যান্য সুনামগঞ্জে কান্ট্রি গেমস আয়োজনে প্রস্তুতি সভা: প্রধানমন্ত্রীর সফরসূচিতে পরিবর্তনের আভাস গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে পরিকল্পনা কমিশনের উপ-প্রধান এইমাত্রঅন্যান্য গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে পরিকল্পনা কমিশনের উপ-প্রধান
অন্যান্য

আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুন

প্রতিবেদক:
আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুন

আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদ। এ দিকে কর্মসূচি পালন শেষে ভারতের পতাকা ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পুড়িয়েছি সংগঠনটির বিক্ষুব্ধরা।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল বের করেন সংগঠনের শতাধিক নেতাকর্মী। বিক্ষোভ শেষে রাজধানীর শাহবাগ মোড়ে এক ঘণ্টা প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করে এবং পরে ছবিগুলো পুড়িয়ে দেন তারা।

পরে সেখানে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান বলেন, দুঃখজনকভাবে জুলাই বিপ্লবের পর বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করেছে। আর তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর দলটিকে নানা কৌশলে পুনর্বাসন করা হচ্ছে। গোপালগঞ্জে লীগের সন্ত্রাস দেখার পর যখন লীগ নিষিদ্ধের কথা হচ্ছে, তখনো অপকৌশল করা হচ্ছে। আইনমন্ত্রী আসাদুজ্জামান ট্রাইব্যুনালের মামলার মাধ্যমে নিষিদ্ধ করার কথা বলে আওয়ামী লীগকে সংগঠিত হওয়ার সুযোগ করে দিচ্ছেন।

তিনি বলেন, আমাদের কথা পরিষ্কার: নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং সংসদে ফ্যাসিবাদ নিষিদ্ধের আইন পাস করে তা সংবিধানে যুক্ত করতে হবে।

এ দাবি আদায়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে খোমেনী ইহসান বলেন, শাহবাগে আজকের প্রতীকী অবস্থান কর্মসূচি হলো ‘ডেমো’ (প্রাথমিক মহড়া)। কিন্তু শিগগির আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা না হলে শাহবাগ মোড় অবরোধ করে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এ সময় অন্যদের মধ্যে গুমের শিকার নাগরিকদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের সংগঠক মঞ্জুর হোসেন ঈসা, জাতীয়তাবাদী লেখক ইঞ্জিনিয়ার রেজাউল করিমসহ আরও অনেকে বক্তব্য রাখেন।