মূল লেখায় যান
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প রাজধানীর ৫ স্থানে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১ এইমাত্রঅন্যান্য রাজধানীর ৫ স্থানে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন এইমাত্রঅন্যান্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে নোটিশ এইমাত্রঅন্যান্য আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে নোটিশ দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: রাশেদ খাঁন (ভিডিও) এইমাত্রঅন্যান্য দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: রাশেদ খাঁন (ভিডিও) ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব: ছাত্রনেতাদের জামায়াত আমির এইমাত্রঅন্যান্য ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব: ছাত্রনেতাদের জামায়াত আমির রাজধানীতে ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক এইমাত্রঅন্যান্য রাজধানীতে ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী এইমাত্রঅন্যান্য আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী
অন্যান্য

ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব: ছাত্রনেতাদের জামায়াত আমির

প্রতিবেদক:
ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব: ছাত্রনেতাদের জামায়াত আমির

ছাত্র সংসদের নেতাদের বিয়ের বয়স হয়েছে উল্লেখ করে তাঁদের বিয়ে করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুধু বিয়ের আশ্বাসই নয়, তাঁদের ভালো জায়গায় বিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। পাশাপাশি তরুণ ছাত্রনেতাদের চাকরির পেছনে না ছুটে নেতৃত্ব, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন জামায়াত আমির।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ছাত্র সংসদের নেতাদের কর্মসংস্থান, ক্যারিয়ার গঠন, জাতীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশে দলের ভূমিকা এবং ব্যক্তিগত জীবন নিয়ে জামায়াত আমিরের পরামর্শ চান।

এ সময় তিনি ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও ক্যারিয়ার সম্পাদক মাজহারের প্রসঙ্গ তুলে বলেন, তাঁরা বয়সে কিছুটা সিনিয়র। বিয়ের জন্য নিয়মিত এসে তাঁদের কাছে অনুরোধ জানান। এ বিষয়ে জামায়াত আমিরের পরামর্শ জানতে চান তিনি।

জবাবে উপস্থিত ছাত্রনেতাদের আগাম অভিনন্দন জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘তোমাদের বয়স হয়েছে, এখন বিয়ে-শাদি করবা।’

বিয়ের গুরুত্ব বোঝাতে অধ্যাপক গোলাম আযমের একটি বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘বিয়েটা শুধু প্লেজারের জন্যে নয়, সভ্যতাকে গড়ে তোলার জন্যে।’ সময়মতো বিয়ের মতো সামাজিক দায়িত্ব পালন না করলে জাতি পিছিয়ে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয় বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্বের কয়েকটি দেশে জন্মহার কমে যাওয়ার প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, জনসংখ্যা সংকুচিত হয়ে আসায় অনেক দেশ এখন বিয়ে ও সন্তান নেওয়ার জন্য নাগরিকদের বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে।

ছাত্রনেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ, তোমাদের এই সুযোগ যাদের আছে, আমরা তোমাদের পাশে আছি, সামনে থাকব। বিয়ে করিয়ে দিব ইনশাআল্লাহ। ভালো জায়গায় বিয়ে করিয়ে দিব।’

কর্মসংস্থান ও ভবিষ্যৎ নেতৃত্বের বিষয়ে জামায়াত আমির বলেন, ছাত্রনেতাদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার সুযোগ থাকলেও তিনি চান না তাঁরা কেবল চাকরির পেছনে ছুটুক। বরং তাঁরা নেতৃত্ব দেবেন, নতুন কিছু উদ্ভাবন করবেন এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবেন—এটাই তাঁর প্রত্যাশা।

তাঁর ভাষায়, ‘তোমরা লিডার হবা। তোমরা ইনোভেশন করবা। তোমরা এন্ট্রাপ্রেনিউরশিপ তোমাদের হাতে তুলে নেবা। আজকের বীজ, আগামী দিনের গাছ, পরশু দিনের ফল।’

অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, তরুণদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে তাঁদের সম্ভাবনাকে কাজে লাগাতে চান তাঁরা। আজকের তরুণদের হাত ধরেই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। এই অগ্রযাত্রা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের কল্যাণের জন্য বলে মন্তব্য করেন তিনি।