মূল লেখায় যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নড়াইল প্রেসক্লাবসহ শহরের তিন স্থানে ককটেল বিস্ফোরণ এইমাত্রঅন্যান্য নড়াইল প্রেসক্লাবসহ শহরের তিন স্থানে ককটেল বিস্ফোরণ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষে কাবিলার মায়ের মৃত্যু, বাস্তবেও মারা গেছেন সেই অভিনেত্রী এইমাত্রঅন্যান্য ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষে কাবিলার মায়ের মৃত্যু, বাস্তবেও মারা গেছেন সেই অভিনেত্রী যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩ এইমাত্রঅন্যান্য যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩ মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা মেরে অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা মেরে অগ্নিসংযোগ প্যারোলে মুক্তি চাননি শর্মী, সন্তানের লাশ কারাফটকে নেওয়ার আবেদন এইমাত্রঅন্যান্য প্যারোলে মুক্তি চাননি শর্মী, সন্তানের লাশ কারাফটকে নেওয়ার আবেদন সাতক্ষীরায় কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে যুবক নিহত- স্ত্রী সন্তান উদ্ধার এইমাত্রঅন্যান্য সাতক্ষীরায় কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে যুবক নিহত- স্ত্রী সন্তান উদ্ধার চট্টগ্রামে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহবায়ক রাশেদের বিকৃত যৌনকাণ্ড এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহবায়ক রাশেদের বিকৃত যৌনকাণ্ড প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই এইমাত্রঅন্যান্য প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই
অন্যান্য

নেত্রকোনায় ৪০টি পাঠাগারের প্রতিনিধিদের দিনব্যাপী প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা

প্রতিবেদক:
নেত্রকোনায় ৪০টি পাঠাগারের প্রতিনিধিদের দিনব্যাপী প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নেত্রকোনায় জেলার নিবন্ধিত ৪০টি পাঠাগারের প্রতিনিধিদের অংশগ্রহণে পাঠাগার ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) নেত্রকোনার ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমির হলরুমে এ প্রশিক্ষণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাজেদা আক্তার পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. ইকবাল হাসান তপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিজ আফসানা বেগম।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক ফরিদ উদ্দিন সরকার, সহকারী পরিচালক আনোয়ার হোসেন, ইনামুল হক ও রাসেল রানা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও পরিবেশবিদ ড. হালিমদাদ খান, সংস্কৃতি সংগঠক তাহমিনা ছাত্তার, নদী গবেষক ও লেখক মাহবুব সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ এবং ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি ম. কিবরিয়া চৌধুরী হেলিমসহ বিভিন্ন পর্যায়ের লেখক, গবেষক ও সংস্কৃতিকর্মীরা।

দিনব্যাপী প্রশিক্ষণে পাঠাগারের সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিচালনা ও পাঠকসেবা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে জেলার নিবন্ধিত ৪০টি পাঠাগারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে এ বছর পাঠাগারের পক্ষ থেকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পেয়েছেন প্রখ্যাত লেখক ও অনুবাদক মিজ আফসানা বেগম এবং নদী গবেষক ও লেখক মাহবুব সিদ্দিক।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনার আয়োজন জেলার পাঠাগার আন্দোলনকে বেগবান করার পাশাপাশি বই পড়ার অভ্যাস, জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।