মূল লেখায় যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নড়াইল প্রেসক্লাবসহ শহরের তিন স্থানে ককটেল বিস্ফোরণ এইমাত্রঅন্যান্য নড়াইল প্রেসক্লাবসহ শহরের তিন স্থানে ককটেল বিস্ফোরণ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষে কাবিলার মায়ের মৃত্যু, বাস্তবেও মারা গেছেন সেই অভিনেত্রী এইমাত্রঅন্যান্য ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষে কাবিলার মায়ের মৃত্যু, বাস্তবেও মারা গেছেন সেই অভিনেত্রী যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩ এইমাত্রঅন্যান্য যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩ মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা মেরে অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা মেরে অগ্নিসংযোগ প্যারোলে মুক্তি চাননি শর্মী, সন্তানের লাশ কারাফটকে নেওয়ার আবেদন এইমাত্রঅন্যান্য প্যারোলে মুক্তি চাননি শর্মী, সন্তানের লাশ কারাফটকে নেওয়ার আবেদন সাতক্ষীরায় কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে যুবক নিহত- স্ত্রী সন্তান উদ্ধার এইমাত্রঅন্যান্য সাতক্ষীরায় কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে যুবক নিহত- স্ত্রী সন্তান উদ্ধার চট্টগ্রামে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহবায়ক রাশেদের বিকৃত যৌনকাণ্ড এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহবায়ক রাশেদের বিকৃত যৌনকাণ্ড প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই এইমাত্রঅন্যান্য প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই
অন্যান্য

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই

প্রতিবেদক:
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের এক সহকারীর আইফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ছিনতাই হওয়া ফোনটি আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ইউল্যাব ক্যাম্পাসের পাশে জনতা বাজারের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ববি হাজ্জাজের সহকারী রাব্বি আল রাফসান মামলা করেছেন। তিনি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী এবং ববি হাজ্জাজের রাজনৈতিক দল এনডিএমের সহকারী বলে জানা গেছে।

শনিবার (২৮ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠ ব্যক্তির মোবাইল ছিনতাইয়ের ঘটনায় পুলিশ কর্মকর্তারা চাপে রয়েছেন। এ ঘটনায় ববি হাজ্জাজের পক্ষ থেকেও থানায় যোগাযোগ করা হয়েছে। ছিনতাইকারীদের ধরতে এলাকায় অভিযান জোরদার করা হয়েছে।

ভুক্তভোগী রাব্বি আল রাফসান জানান, শুক্রবার তাঁর মাস্টার্সের ক্লাস ছিল। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে মোহাম্মদপুর তিন রাস্তা থেকে অটোরিকশায় করে ইউল্যাব ক্যাম্পাসে যাচ্ছিলেন তিনি।

ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছালে আরেকটি অটোরিকশা তাঁর অটোরিকশার সামনে এসে পথ আটকে দেয়। ওই রিকশায় থাকা চারজন চাপাতি ঠেকিয়ে তাঁর কাঁধের ব্যাগ ও পকেট থেকে আইফোনটি ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিতে গেলে চাপাতির উল্টো পাশ দিয়ে তাঁকে কয়েকটি আঘাত করা হয়। এতে তাঁর ডান হাতে আঘাত লাগে।

রাফসান আরও জানান, চিকিৎসা নেওয়ার পর বর্তমানে বাসায় রয়েছেন তিনি। তিনি ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের রাজনৈতিক দলের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন। বিষয়টি ববি হাজ্জাজকেও জানিয়েছেন। তাঁর পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হয়েছে। পুলিশ জড়িতদের শনাক্তে কাজ করছে।