জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির প্যানেলের জয়, সভাপতি শাহীন
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। নির্বাচনে সভাপতি পদে অ্যাড: শাহনুর রহমান শাহীন এবং সাধারণ সম্পাদক পদে অ্যাড: গোলাম রব্বানী (মুকুল) নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর ) ভোট শেষে সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান।
চূড়ান্ত ফলাফলে নির্বাচিত অন্য প্রার্থীরা হচ্ছেন সভাপতি শাহনুর রহমান শাহীন প্রাপ্ত ভোট: ১৩৪, নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মোমিন ফকির পেয়েছেন ৯৪ ভোট।
সহ-সভাপতি: অ্যাড. খায়রুল আহসান সাখিদার (জুয়েল) প্রাপ্ত ভোট: ১৩৩, নিকটতম অ্যাড. মো. মাহফুজুর রহমান হেলাল পেয়েছেন ৮৬ ভোট।
সাধারণ সম্পাদক: অ্যাড: গোলাম রব্বানী (মুকুল) (প্রাপ্ত ভোট: ১৩০), প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. সামসুল ইসলাম পেয়েছেন ৯৩ ভোট
যুগ্ম সাধারণ সম্পাদক: অ্যাড. মো. হাসানুজ্জামান নান্নু (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: নূর ই আলম ছিদ্দিক (প্রাপ্ত ভোট: ১৪১) — প্রতিদ্বন্দ্বী মো. লুৎফর রহমান পেয়েছেন ৮২ ভোট।
অর্থ সম্পাদক: অ্যাড. মো. শহিদুল ইসলাম-৩ (প্রাপ্ত ভোট: ১২৫) — প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. নাসিমুস সাকালাইন টিটো পেয়েছেন ১০১ ভোটগ্রন্থাগার ও প্রচার ও প্রকাশনা সম্পাদক: অ্যাড. মো. রুহুল আমিন ফারুক (প্রাপ্ত ভোট: ১৩৭) — প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. মুনিকুজ্জামান হীরক পেয়েছেন ৮৬ ভোট নিরীক্ষা সম্পাদক: অ্যাড. মো. নাজমুল ইসলাম জনি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)সদস্য:অ্যাড. মোছা. ইতি খাতুন (প্রাপ্ত ভোট: ১৬৮)অ্যাড. মো. মাহমুদ হাসান ফিরোজ (প্রাপ্ত ভোট: ১৪৮)অ্যাড. সাদত জামান প্রিন্স (প্রাপ্ত ভোট: ১৭২) (সদস্য পদে অপর প্রার্থী অ্যাড. মো. শওকত আলী পেয়েছেন ১১৫ ভোট)
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীরা আগামী এক বছরের জন্য জেলা আইনজীবী সমিতির দায়িত্ব পালন করবেন।
