মূল লেখায় যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
নড়াইল প্রেসক্লাবসহ শহরের তিন স্থানে ককটেল বিস্ফোরণ এইমাত্রঅন্যান্য নড়াইল প্রেসক্লাবসহ শহরের তিন স্থানে ককটেল বিস্ফোরণ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষে কাবিলার মায়ের মৃত্যু, বাস্তবেও মারা গেছেন সেই অভিনেত্রী এইমাত্রঅন্যান্য ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষে কাবিলার মায়ের মৃত্যু, বাস্তবেও মারা গেছেন সেই অভিনেত্রী যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩ এইমাত্রঅন্যান্য যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩ মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা মেরে অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা মেরে অগ্নিসংযোগ প্যারোলে মুক্তি চাননি শর্মী, সন্তানের লাশ কারাফটকে নেওয়ার আবেদন এইমাত্রঅন্যান্য প্যারোলে মুক্তি চাননি শর্মী, সন্তানের লাশ কারাফটকে নেওয়ার আবেদন সাতক্ষীরায় কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে যুবক নিহত- স্ত্রী সন্তান উদ্ধার এইমাত্রঅন্যান্য সাতক্ষীরায় কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে যুবক নিহত- স্ত্রী সন্তান উদ্ধার চট্টগ্রামে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহবায়ক রাশেদের বিকৃত যৌনকাণ্ড এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহবায়ক রাশেদের বিকৃত যৌনকাণ্ড প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই এইমাত্রঅন্যান্য প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই
অন্যান্য

অস্ত্র বিক্রির আগেই ডিবির জালে জাকির, পৃথক অভিযানে উদ্ধার ৫ আগ্নেয়াস্ত্র

প্রতিবেদক:
অস্ত্র বিক্রির আগেই ডিবির জালে জাকির, পৃথক অভিযানে উদ্ধার ৫ আগ্নেয়াস্ত্র

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে পাঁচটি দেশীয় তৈরি একনলা ওয়ান শুটারগান, কার্তুজ ও গুলিসহ মো. জালাল প্রামাণিক ওরফে জাকির হালিম (৩৭) নামে একজনবে গ্রেফতার করেছ।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার জালাল প্রামাণিক ওরফে জাকির হালিম গোয়ালন্দ উপজেলার চর দেলুনদি গ্রামের আবজাল ওরফে আয়নাল প্রামাণিকের ছেলে। তার বিরুদ্ধে দুটি হত্যা ও অস্ত্র আইনসহ মোট চারটি মামলা রয়েছে।

এর আগে শনিবার ভোরে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় এ অভিযান চালানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে ভোরে রাজবাড়ী সদরের উড়াকান্দা ইউকে বিচের উত্তর পাশে গোদার বাজার ঘাট থেকে অন্তর মোড়গামী বেড়িবাঁধ সড়কে অভিযান চালায় ডিবি পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জাকির হালিমকে আটক করা হয়।

পরে তার সঙ্গে থাকা সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ও পরিহিত প্যান্টের পকেট তল্লাশি করে তিনটি একনলা বন্দুক, পাঁচটি কার্তুজ ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ সময় অস্ত্র কেনাবেচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির পুলিশকে জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলি পলাতক আসামি মামুন (২৩), ইলিয়াস (৫০) ও সাইফুলের (৩০) কাছে বিক্রির জন্য নিয়ে এসেছিলেন।

এদিকে একই দিন ডিবি পুলিশের অন্য একটি দল রাজবাড়ী সদর থানার উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি একনলা ওয়ানশুটারগান উদ্ধার করে।

রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, আটক ব্যক্তি ও তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা করাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।