মূল লেখায় যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নড়াইল প্রেসক্লাবসহ শহরের তিন স্থানে ককটেল বিস্ফোরণ এইমাত্রঅন্যান্য নড়াইল প্রেসক্লাবসহ শহরের তিন স্থানে ককটেল বিস্ফোরণ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষে কাবিলার মায়ের মৃত্যু, বাস্তবেও মারা গেছেন সেই অভিনেত্রী এইমাত্রঅন্যান্য ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষে কাবিলার মায়ের মৃত্যু, বাস্তবেও মারা গেছেন সেই অভিনেত্রী যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩ এইমাত্রঅন্যান্য যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩ মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা মেরে অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা মেরে অগ্নিসংযোগ প্যারোলে মুক্তি চাননি শর্মী, সন্তানের লাশ কারাফটকে নেওয়ার আবেদন এইমাত্রঅন্যান্য প্যারোলে মুক্তি চাননি শর্মী, সন্তানের লাশ কারাফটকে নেওয়ার আবেদন সাতক্ষীরায় কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে যুবক নিহত- স্ত্রী সন্তান উদ্ধার এইমাত্রঅন্যান্য সাতক্ষীরায় কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে যুবক নিহত- স্ত্রী সন্তান উদ্ধার চট্টগ্রামে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহবায়ক রাশেদের বিকৃত যৌনকাণ্ড এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহবায়ক রাশেদের বিকৃত যৌনকাণ্ড প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই এইমাত্রঅন্যান্য প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই
অন্যান্য

গোপালগঞ্জে ৫ মিনিটেই পরিস্থিতি শান্ত করা যেত: এমপি হারুন

প্রতিবেদক:
গোপালগঞ্জে ৫ মিনিটেই পরিস্থিতি শান্ত করা যেত: এমপি হারুন

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজবাড়ীর কালুখালীতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী-২ আসনের আয়োজনে উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, যারা আমাদের ভোট দিয়েছেন, আমরা তাদের সরকার, যারা ভোট দেননি, আমরা তাদেরও সরকার।

গোপালগঞ্জে যে তাণ্ডব চালানো হয়েছে, সরকার চাইলে পাঁচ মিনিটের মধ্যেই পরিস্থিতি ভিন্নভাবে শান্ত করতে পারত, কিন্তু নেতা কর্মী হত্যাকাণ্ডের পরও প্রধানমন্ত্রী অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন, যাতে সাধারণ মানুষের জানমালের কোনো ক্ষতি না হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করব। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেব না।

কেউ অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য কিংবা অপতৎপরতা চালালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থেকে তা প্রতিহত করব।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সব ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করেন। ভবিষ্যতেও এ সম্প্রীতি বজায় রাখতে আমরা ঐক্যবদ্ধ থাকব। যারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান, তাদের সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।”

তিনি আরো বলেন, ”আগামী ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মহা সমাবেশের মধ্য দিয়ে বিজয়ের মাসের উৎসব পালন করা হবে। আমরাও জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে মাঠে থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব।

কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সব ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করা হবে।”

এ ছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু,কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম রুমা,পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক খন্দকার মশিউর রহমান চুন্নুসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতারা।

এ সময় অন্যান্য বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী চলমান সন্ত্রাস ও নৈরাজ্য রুখে দিতে রাজবাড়ী জেলা বিএনপি এবং রাজবাড়ী-২ আসনের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা অগ্নিসন্ত্রাসের অপচেষ্টা চালালে তা কঠোর হাতে দমন করা হবে। আপনারা যদি এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান, তবে চুপচাপ থাকেন। আপনাদের আপা আর আসবেন না। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে আপনাদের ধরে ধরে প্রশাসনের হাতে সোপর্দ করা হবে।

জনসমাবেশে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে দলে দলে যোগ দেন।