মূল লেখায় যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩ এইমাত্রঅন্যান্য যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩ মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা মেরে অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা মেরে অগ্নিসংযোগ প্যারোলে মুক্তি চাননি শর্মী, সন্তানের লাশ কারাফটকে নেওয়ার আবেদন এইমাত্রঅন্যান্য প্যারোলে মুক্তি চাননি শর্মী, সন্তানের লাশ কারাফটকে নেওয়ার আবেদন সাতক্ষীরায় কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে যুবক নিহত- স্ত্রী সন্তান উদ্ধার এইমাত্রঅন্যান্য সাতক্ষীরায় কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে যুবক নিহত- স্ত্রী সন্তান উদ্ধার চট্টগ্রামে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহবায়ক রাশেদের বিকৃত যৌনকাণ্ড এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহবায়ক রাশেদের বিকৃত যৌনকাণ্ড প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই এইমাত্রঅন্যান্য প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই নতুন মজুরি ঘোষণার পর স্বাভাবিক পোশাক কারখানার উৎপাদন এইমাত্রঅন্যান্য নতুন মজুরি ঘোষণার পর স্বাভাবিক পোশাক কারখানার উৎপাদন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত এইমাত্রঅন্যান্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত
অন্যান্য

বিচার বিভাগের স্বাধীন সচিবালয় বন্ধ করে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার: জামায়াত আমির

প্রতিবেদক:
বিচার বিভাগের স্বাধীন সচিবালয় বন্ধ করে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার: জামায়াত আমির

বিচার বিভাগের স্বাধীন সচিবালয় বন্ধ করে দেওয়ার মাধ্যমে বর্তমান সরকার জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বিচার বিভাগের স্বাধীন সচিবালয় গঠন ও এর কার্যক্রম শুরু হয়েছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তা বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে সচিবালয়ের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদেরও প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হলেও বাস্তবে এর বিপরীত পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে।

জামায়াত আমির আরও বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষের ‘হ্যাঁ’ ভোটের ম্যান্ডেট থাকলেও জুলাই সনদ বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের পথে হাঁটায় ভবিষ্যতে তা আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

এ সময় সব বিদেশি চুক্তি জাতীয় সংসদে উপস্থাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং স্থানীয় সরকার ব্যবস্থায় দলীয়করণ বন্ধের দাবিও জানান ডা. শফিকুর রহমান।