মূল লেখায় যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নড়াইল প্রেসক্লাবসহ শহরের তিন স্থানে ককটেল বিস্ফোরণ এইমাত্রঅন্যান্য নড়াইল প্রেসক্লাবসহ শহরের তিন স্থানে ককটেল বিস্ফোরণ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষে কাবিলার মায়ের মৃত্যু, বাস্তবেও মারা গেছেন সেই অভিনেত্রী এইমাত্রঅন্যান্য ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষে কাবিলার মায়ের মৃত্যু, বাস্তবেও মারা গেছেন সেই অভিনেত্রী যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩ এইমাত্রঅন্যান্য যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩ মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা মেরে অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা মেরে অগ্নিসংযোগ প্যারোলে মুক্তি চাননি শর্মী, সন্তানের লাশ কারাফটকে নেওয়ার আবেদন এইমাত্রঅন্যান্য প্যারোলে মুক্তি চাননি শর্মী, সন্তানের লাশ কারাফটকে নেওয়ার আবেদন সাতক্ষীরায় কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে যুবক নিহত- স্ত্রী সন্তান উদ্ধার এইমাত্রঅন্যান্য সাতক্ষীরায় কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে যুবক নিহত- স্ত্রী সন্তান উদ্ধার চট্টগ্রামে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহবায়ক রাশেদের বিকৃত যৌনকাণ্ড এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহবায়ক রাশেদের বিকৃত যৌনকাণ্ড প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই এইমাত্রঅন্যান্য প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই
অন্যান্য

প্যারোলে মুক্তি চাননি শর্মী, সন্তানের লাশ কারাফটকে নেওয়ার আবেদন

প্রতিবেদক:
প্যারোলে মুক্তি চাননি শর্মী, সন্তানের লাশ কারাফটকে নেওয়ার আবেদন

প্রতিবন্ধী সন্তানের মৃত্যুর পর তাকে শেষবারের মতো দেখতে প্যারোলে মুক্তির আবেদন করেননি কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী। বরং সন্তানের মরদেহ কারাগারের ফটকে নিয়ে যাওয়ার মাধ্যমে শেষবারের মতো দেখার সুযোগ চেয়েছিলেন তিনি। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় কারাফটকে মা-ছেলের শেষ দেখার ব্যবস্থা করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সোহেল রানা।

তিনি জানান, কোনো বন্দির সন্তান মারা গেলে প্যারোলে মুক্তির আবেদন করার সুযোগ রয়েছে। তবে শারমিন সুলতানা শর্মী এ ধরনের কোনো আবেদন করেননি। তিনি শুধু সন্তানের মরদেহ কারাগারে নিয়ে গেলে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়ার আবেদন করেছিলেন। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর পুরান ঢাকার লালবাগ থানার শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানা শর্মীকে গ্রেপ্তার করে লালবাগ থানা-পুলিশ।

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন ৪ অক্টোবর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। িগোপন সংবাদের ভিত্তিতে শেখ সাহেব বাজার এলাকায় তাঁর অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়। এরপর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। শারমিন সুলতানা শর্মী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।

কারাফটকে মায়ের সঙ্গে সন্তানের শেষ দেখা

পারিবারিক সূত্রে জানা গেছে, শারমিন সুলতানা শর্মীর ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য গত শুক্রবার (২৭ নভেম্বর) রাতে মারা যায়। সন্তানের মৃত্যুর খবর পেয়ে তাকে শেষবারের মতো দেখার আবেদন করেন শর্মী।

শনিবার দুপুরের দিকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে তূর্যের মরদেহ কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সামনে নেওয়া হয়। পরে কারা কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থায় কারাফটকে মায়ের সঙ্গে সন্তানের শেষ দেখার সুযোগ করে দেওয়া হয়।

মরদেহ দেখার পর শারমিন সুলতানাকে আবার কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম জানান, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির কোনো আবেদন বা কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে আসেনি। তাঁর স্বামী শাহাদাৎ হোসেন নিপু সন্তানের মরদেহ কারাফটকে নিয়ে এসে স্ত্রীকে দেখানোর আবেদন করেছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ও নিরাপত্তা নিশ্চিত করে মানবিক বিবেচনায় এ ব্যবস্থা করা হয়।

প্যারোলে মুক্তির আবেদন নিয়ে বিভ্রান্তি

সন্তানের মৃত্যুর পর শারমিন সুলতানা শর্মীর প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল কি না, তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ভিন্ন তথ্য প্রকাশিত হয়। তবে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, তাঁর প্যারোলে মুক্তির কোনো আবেদন জমা পড়েনি। বরং সন্তানের মরদেহ কারাগারের সামনে নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছিল।

এদিকে শারমিনের স্বামী শাহাদাৎ হোসেন নিপু ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, মায়ের গ্রেপ্তারের পর প্রতিবন্ধী সন্তানটি মানসিকভাবে ভেঙে পড়েছিল। মায়ের অনুপস্থিতিতে তার পরিচর্যা নিয়েও পরিবারকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে।

সন্তানের মৃত্যুর পর কারাফটকে মা-ছেলের শেষ দেখার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তবে প্যারোলে মুক্তির আবেদন না করার বিষয়ে শারমিন সুলতানা শর্মীর নিজস্ব বক্তব্য জানা যায়নি।