মূল লেখায় যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নড়াইল প্রেসক্লাবসহ শহরের তিন স্থানে ককটেল বিস্ফোরণ এইমাত্রঅন্যান্য নড়াইল প্রেসক্লাবসহ শহরের তিন স্থানে ককটেল বিস্ফোরণ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষে কাবিলার মায়ের মৃত্যু, বাস্তবেও মারা গেছেন সেই অভিনেত্রী এইমাত্রঅন্যান্য ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষে কাবিলার মায়ের মৃত্যু, বাস্তবেও মারা গেছেন সেই অভিনেত্রী যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩ এইমাত্রঅন্যান্য যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩ মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা মেরে অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা মেরে অগ্নিসংযোগ প্যারোলে মুক্তি চাননি শর্মী, সন্তানের লাশ কারাফটকে নেওয়ার আবেদন এইমাত্রঅন্যান্য প্যারোলে মুক্তি চাননি শর্মী, সন্তানের লাশ কারাফটকে নেওয়ার আবেদন সাতক্ষীরায় কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে যুবক নিহত- স্ত্রী সন্তান উদ্ধার এইমাত্রঅন্যান্য সাতক্ষীরায় কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে যুবক নিহত- স্ত্রী সন্তান উদ্ধার চট্টগ্রামে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহবায়ক রাশেদের বিকৃত যৌনকাণ্ড এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহবায়ক রাশেদের বিকৃত যৌনকাণ্ড প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই এইমাত্রঅন্যান্য প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই
অন্যান্য

চট্টগ্রামে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহবায়ক রাশেদের বিকৃত যৌনকাণ্ড

প্রতিবেদক:
চট্টগ্রামে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহবায়ক রাশেদের বিকৃত যৌনকাণ্ড

চট্টগ্রাম নগরীর ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপি’র আহবায়ক চৌধুরী সাইফুদ্দিন রাশেদ সিদ্দিকী প্রকাশ রাশেদ সিদ্দিকীর নগ্ন ও বিকৃত যৌনাচারের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে৷

ভিডিওটিতে রাশেদ সিদ্দিকীকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় অজ্ঞাত এক তরুণীর সাথে ভিডিও কলে যৌনাচারে লিপ্ত থাকতে দেখা গেছে৷ ভিডিও’র অপর প্রান্তে থাকা তরুণীর পরিচয় জানা না গেলেও সেই তরুণীও রাশেদ সিদ্দিকীর সাথে ভিডিও কলে বিকৃত যৌনাচারে লিপ্ত থাকতে দেখা গেছে। রাশেদ চৌধুরীর বিরুদ্ধে ইতিপূর্বে দলীয় এক নারী কর্মীর সাথেও অবৈধ সম্পর্কের জড়ানোর অভিযোগ উঠেছিল ৷

নগরীর কাজীর দেউরী ভি আই পি টাওয়ার শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি এই রাশেদ চৌধুরীর রয়েছে কসমেটিক্স ও পার্লারের ব্যবসা৷

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাগমনিরাম ওয়ার্ড থেকে বিএনপি’র সমর্থনে কাউন্সিলর পদ প্রত্যাশী এই বিএনপি নেতার এমন ভিডিও প্রকাশ্যে আসার সংবাদে বাগমনিরাম ওয়ার্ডের একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বিডি২৪লাইভকে বলেন, রাশেদ সাহেব আগেও নির্বাচন করেছিলেন৷ এই বিকৃত ভিডিও দেখার পর উনাকে আমাদের এলাকার জনপ্রতিনিধি ভাবতেও পারছিনা৷ যাঁর চরিত্র এমন তাঁর কাছ থেকে আমাদের চারিত্রিক সনদ নিতে হলে এরচেয়ে দুর্ভাগ্যের কিছু হবে না৷

নিজের নগ্ন ও বিকৃত যৌনাচারের ভিডিও’র বিষয়ে জানতে রাশেদ সিদ্দিকীর দুটি মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি৷ মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি কোন জবাব দেননি৷

এই বিষয়ে নগর বিএনপি’র সদস্য সচিব নাজিমুর রহমান গণমাধ্যমকে বলেন, দলীয় নেতাদের কেউ যদি এমন কর্মকান্ড করেন তাহলে দল বিব্রত হয়৷ তাই দল বিব্রত হয় এমন কোন কান্ড যেন দলের কেউ না করেন এমনটাই তিনি প্রত্যাশা করেন। কারো বিরুদ্ধে এই ধরণের কর্মকান্ডের প্রমাণ পাওয়া গেলে দলীয় ব্যবস্থা নেওয়া হবে৷