মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত এইমাত্রঅন্যান্য বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ এইমাত্রঅন্যান্য ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন এইমাত্রঅন্যান্য নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক এইমাত্রঅন্যান্য কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ এইমাত্রঅন্যান্য নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬ এইমাত্রঅন্যান্য সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬
বাংলাদেশ

সাভারে মাদরাসা শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ১

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
সাভারে মাদরাসা শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ১

সাভারে লামিছা (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান আসামি সাব্বিরকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) সকালে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন নিহত শিক্ষার্থীর মা মোছা. সিমা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাউন্দিয়া ফাঁড়ির ইনচার্জ কাজী আব্দুর রহিম। তিনি ঢাকা পোস্টকে বলেছেন, হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 
এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বাকসাত্রা গ্রামে হাফিজুর রহমানের মালিকাধীন ভাড়া বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লামিসা সাভারের কাউন্দিয়া ইউনিয়নের খালপাড় এলাকার মো. রাসেলের মেয়ে। সে জাহানারা সিদ্দিকী নূরানী মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

গ্রেপ্তারকৃত সাব্বির কাউন্দিয়া ইউনিয়নের বাকসাত্রা গ্রামের হাফিজুর রহমানের মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়া। সে বরিশাল জেলার বরগুনা থানার চান্দুখালি গ্রামে মো. রাজু মিয়ার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত অন্যান্যরা হলেন- চাঁদনী (১৪), মো. কেডি রাকিব (২৫) ও আশিক (২০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, নিহত লামিছার বন্ধুবী চাঁদনী রোববার (১৩ জুলাই) সকালে তাকে  বাড়ি থেকে ডেকে নিজের ভাড়া বাসায় যায়। সেখানে চাঁদনী ও সাব্বির স্বামী-স্ত্রী পরিচয়ে এক সঙ্গে বসবাস করতেন।

লামিছা ওই বাসায় যাওয়ার পর মঙ্গলবার (১৫ জুলাই) সকালে নিহতের মা সিমা জানতে পারেন তার মেয়ের মরদেহ চাঁদনীদের বাড়িতে পড়ে আছে। পরে নিহতে মা সিমা উপস্থিত হয়ে লামিছাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় বিএমআই ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক লামিছাকে মৃত ঘোষণা করে।

অভিযোগ সূত্রে আরও জানা গেছে, চাঁদনীর সহায়তায় সাব্বির, রাকিব ও আশিক পালাক্রমে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে হত্যা করে। পরে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় সাভার মডেল থানার কাউন্দিয়া ফাঁড়ির ইনচার্জ কাজী আব্দুর রহিম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাকে ধর্ষণ করা হয়েছে কি না তা ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। মামলায়  প্রধান আসামী সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে।