মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত এইমাত্রঅন্যান্য বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ এইমাত্রঅন্যান্য ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন এইমাত্রঅন্যান্য নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক এইমাত্রঅন্যান্য কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ এইমাত্রঅন্যান্য নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬ এইমাত্রঅন্যান্য সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬
বাংলাদেশ

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রংপুর-ঢাকা মহাসড়কে ট্রাক ও পুলিশের পিকআপে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) রাত ১টার দিকে বিশমাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।

বড়দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ঢাকা থেকে রংপুরগামী মালবোঝাই একটি ট্রাক মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বিশমাইল নামক স্থানে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় পুলিশ সদস্যদের বহনকারী একটি পিকআপ ওই ট্রাকের সামনে দাঁড়ায়। পরে সার্জেট পলাশ চন্দ্র পাল, কনস্টেবল মিজানুর রহমান ট্রাকের ড্রাইভারের সঙ্গে আলাপ করতে যান। এ সময় দ্রুতগতিতে আসা ঢাকা থেকে পঞ্চগড়গামী অরিন পরিবহন প্রথমে ট্রাকে ও পরে পিকআপকে ধাক্কা দেয়।

এতে বাসটির বামদিক ও ট্রাকের ডানদিক দুমড়ে মুচড়ে গিয়ে সড়কের সাইট ওয়ালে আটকা পড়ে এবং ট্রাক ও পিকআপ ছিটকে যায়। এ সময় পুলিশ সদস্য মিজানুর রহমান চাপা পড়েন। সার্জেট পলাশ চন্দ্র আহত হয় এবং বাসের দুজন ঘটনাস্থলে নিহত হন।

তিনি বলেন, পুলিশ সদস্যসহ আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস ও ট্রাক হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।