মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত এইমাত্রঅন্যান্য বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ এইমাত্রঅন্যান্য ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন এইমাত্রঅন্যান্য নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক এইমাত্রঅন্যান্য কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ এইমাত্রঅন্যান্য নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬ এইমাত্রঅন্যান্য সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬
বাংলাদেশ

মাইলস্টোনে ফের বাধার মুখে দুই উপদেষ্টা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
মাইলস্টোনে ফের বাধার মুখে দুই উপদেষ্টা

প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উত্তরার মাইলস্টোন কলেজ থেকে পুলিশের পাহারায় বের হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিআর আবরার।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সোয়া ৩টায় বাইরে বের হয়ে সড়কে বাধার মুখে পড়ে দুই উপদেষ্টার গাড়িবহর। এরপর তারা আবারও মাইলস্টোন কলেজে ফেরেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শন করেন দুই উপদেষ্টা। পরিদর্শন শেষে ভবন-৫ এ আসার পথে আসিফ নজরুলের পথরোধ করার চেষ্টা করেন শিক্ষার্থীরা। ভবন-৫ এ পৌঁছানোর পর সেখানে যান শিক্ষা উপদেষ্টা। সেখানে দীর্ঘক্ষণ ছিলেন দুই উপদেষ্টা। বাইরে ক্ষতিপূরণসহ নানা দাবিতে বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা।

দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশি পাহারায় ভবন-৫ এর সামনে হ্যান্ড মাইকে কথা বলেন আসিফ নজরুল। এ সময় সঙ্গে প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

সে সময় আসিফ নজরুল বলেন, আপনাদের দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। আপনারা যে দাবিগুলো করেছেন তা অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি আপনাদের সব দাবি মেনে নেব।