মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন এইমাত্রঅন্যান্য ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? এইমাত্রঅন্যান্য কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" এইমাত্রঅন্যান্য "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত এইমাত্রঅন্যান্য শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
বিনোদন

শান্তাকে হোটেলে ডাকিনি, তাকে চিনিই না— বললেন রাজীব

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
শান্তাকে হোটেলে ডাকিনি, তাকে চিনিই না— বললেন রাজীব

গত ২৮ জুলাই বাংলাদেশি সন্দেহে ভারতের কলকাতায় গ্রেপ্তার হন মডেল শান্তা পাল। বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করে কলকাতা পুলিশ।

গ্রেপ্তারের পর থেকেই বিষয়টি ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তার দাবি অনুযায়ী শোনা যায়, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২১’-এর প্রতিযোগী ছিলেন এই মডেল; টালিউডের অনেকের সঙ্গে নাকি ওঠাবসা ছিলো তার। এরই মধ্যে শোনা গেল এই মডেলকে নিয়ে এক বিস্ফোরক খবর।

শান্তা অভিযোগ মতে ভারতীয় গণমাধ্যমের খবর, টালিউড পরিচালক রাজীব কুমার বিশ্বাস তাকে কু-প্রস্তাব দিয়েছিলেন; হোটেলে দেখা করতে বলেছিলেন পরিচালক। বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমের মুখে পড়েন রাজীব। বললেন, ‘আমিও শুনেছি। শান্তা নামের এক নারী বলেছেন আমি নাকি হোটেলে ডেকেছি। কিন্তু এই ভদ্রমহিলাকে আমি চিনিই না। কারণ, ২০২২ সালে প্রথম বাংলাদেশে কাজ করতে যাই আমি। আর ওর দাবি ২০১৯-এ আমি ছবিতে অভিনয়ে সুযোগ করে দেওয়ার কথা বলেছি।’

পরিচালক এও বলেন, ‘এটা বড় সমস্যা। আমার নামে অনেক ভুয়া প্রোফাইল রয়েছে; যে কারণে অনেকেই ভেবে বসেন আমার সঙ্গে কথা বলছেন। কী করে যে কেউ ভুল ফাঁদে পা দিয়ে ফেলে সেটাই বুঝতে পারি না।’

এদিকে বাংলাদেশে বেশ কিছু ছবি তৈরির কথা চলছে রাজীবের; কলকাতাতেও আবার সেই পুরনো দিনের মশলাদার বাণিজ্যিক ছবি তৈরির ইচ্ছা রয়েছে পরিচালকের।