মূল লেখায় যান
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি ভোট নিয়ে ব্যস্ত ইসি, পরিস্থিতি বুঝে করা হবে সেনা মোতায়েন এইমাত্রঅন্যান্য ইউপি ভোট নিয়ে ব্যস্ত ইসি, পরিস্থিতি বুঝে করা হবে সেনা মোতায়েন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি এইমাত্রঅন্যান্য ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি অবকাশ যাপনে আপনার প্রয়োজনে স্বপ্ন এইমাত্রঅন্যান্য অবকাশ যাপনে আপনার প্রয়োজনে স্বপ্ন সন্তানকে বুকে আগলে রাখে মা, দুজনকে বাঁচাতে বাবার শেষ লড়াই! এইমাত্রঅন্যান্য সন্তানকে বুকে আগলে রাখে মা, দুজনকে বাঁচাতে বাবার শেষ লড়াই! নোয়াখালীতে দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের এইমাত্রঅন্যান্য নোয়াখালীতে দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের দুই মেয়ের মুখে খাবার তুলে দিতে ঋণের বোঝা, ১৮ বছরেও মেলেনি বেতন-ভাতা এইমাত্রঅন্যান্য দুই মেয়ের মুখে খাবার তুলে দিতে ঋণের বোঝা, ১৮ বছরেও মেলেনি বেতন-ভাতা দুর্নীতি ও মাদকের সঙ্গে বিএনপি সরাসরি জড়িত: এমপি আবু তালিব এইমাত্রঅন্যান্য দুর্নীতি ও মাদকের সঙ্গে বিএনপি সরাসরি জড়িত: এমপি আবু তালিব বর্জ্য পানিতে জলাবদ্ধতার অভিযোগে আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে মানববন্ধন এইমাত্রঅন্যান্য বর্জ্য পানিতে জলাবদ্ধতার অভিযোগে আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে মানববন্ধন
বাণিজ্য

১০০ টাকার নোট কবে আসছে বাজারে, জানাল বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
১০০ টাকার নোট কবে আসছে বাজারে, জানাল বাংলাদেশ ব্যাংক

পূর্বঘোষিত নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী মঙ্গলবার (১২ আগস্ট) থেকে এই নোট বাজারে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের নতুন ডিজাইন ও সিরিজে সকল মূল্যমানের নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। তার ধারাবাহিকতায়, ১০০০, ৫০ ও ২০ টাকার নোটের পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০ টাকার নতুন নোট এবার বাজারে প্রচলন করা হবে। ১২ আগস্ট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে দেশের অন্যান্য অফিস থেকে নতুন ১০০ টাকার নোট ইস্যু করা হবে।

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশ করা নতুন ১০০ টাকার নোটে দেখা গেছে, সামনে বাগেরহাটের যাট গম্বুজ মসজিদের ছবি এবং পেছনে সুন্দরবনের ছবি রয়েছে। নীল রঙের এই নোটে শাপলার ছবি রয়েছে।

এখন পর্যন্ত নতুন ডিজাইনের ছয়টি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নোটগুলোর মধ্যে রয়েছে ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমান কারেন্সি নোট।

এসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। প্রতিটি নোটে রয়েছে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর।

নতুন নোটে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যা নকল প্রতিরোধে সহায়ক হবে। তবে পুরোনো নোটও চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে গত জুনে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সই করা নতুন নকশা ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যাংক।

গত ১ জুন প্রথমবারের মতো এসব নোট সীমিত পরিসরে ব্যাংকগুলোকে দেওয়া হয়। ২ জুন থেকে গ্রাহকরা এসব নোট বিনিময় শুরু করেন।