মূল লেখায় যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ইউপি ভোট নিয়ে ব্যস্ত ইসি, পরিস্থিতি বুঝে করা হবে সেনা মোতায়েন এইমাত্রঅন্যান্য ইউপি ভোট নিয়ে ব্যস্ত ইসি, পরিস্থিতি বুঝে করা হবে সেনা মোতায়েন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি এইমাত্রঅন্যান্য ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি অবকাশ যাপনে আপনার প্রয়োজনে স্বপ্ন এইমাত্রঅন্যান্য অবকাশ যাপনে আপনার প্রয়োজনে স্বপ্ন সন্তানকে বুকে আগলে রাখে মা, দুজনকে বাঁচাতে বাবার শেষ লড়াই! এইমাত্রঅন্যান্য সন্তানকে বুকে আগলে রাখে মা, দুজনকে বাঁচাতে বাবার শেষ লড়াই! নোয়াখালীতে দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের এইমাত্রঅন্যান্য নোয়াখালীতে দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের দুই মেয়ের মুখে খাবার তুলে দিতে ঋণের বোঝা, ১৮ বছরেও মেলেনি বেতন-ভাতা এইমাত্রঅন্যান্য দুই মেয়ের মুখে খাবার তুলে দিতে ঋণের বোঝা, ১৮ বছরেও মেলেনি বেতন-ভাতা দুর্নীতি ও মাদকের সঙ্গে বিএনপি সরাসরি জড়িত: এমপি আবু তালিব এইমাত্রঅন্যান্য দুর্নীতি ও মাদকের সঙ্গে বিএনপি সরাসরি জড়িত: এমপি আবু তালিব বর্জ্য পানিতে জলাবদ্ধতার অভিযোগে আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে মানববন্ধন এইমাত্রঅন্যান্য বর্জ্য পানিতে জলাবদ্ধতার অভিযোগে আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে মানববন্ধন
অন্যান্য

নোয়াখালীতে দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের

প্রতিবেদক:
নোয়াখালীতে দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের

নোয়াখালীতে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেছে জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশীদ আজাদ।পূজার আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করা এবং ধর্মীয় উৎসবকে ঘিরে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে এ সহায়তা দেওয়া হয়।

সোমবার(১৯ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ হলরুমে নোয়াখালী পৌরসভার ১৫টি এবং সদর উপজেলার ৮টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো,জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো.শেখ ছাদেক,জেলা বিএনপির নেতা আবদুর করিম মুক্তাসহ সনাতনী ধর্মাবলম্বী বিভিন্ন নেতৃবৃন্দরা।

জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ আজাদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবেন এটাই প্রত্যাশা। দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বিকল্প নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। সহায়তা পাওয়া সনাতন ধর্মাবলম্বীরা এ উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখে।