মূল লেখায় যান
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে শ্রমিকদলের কমিটি ঘোষণা- সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক কাশেম এইমাত্রঅন্যান্য গাজীপুরে শ্রমিকদলের কমিটি ঘোষণা- সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক কাশেম যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে: ইরান এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে: ইরান বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি এইমাত্রঅন্যান্য রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কুমিল্লায় মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় সন্ত্রাসী হামলা এইমাত্রঅন্যান্য কুমিল্লায় মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় সন্ত্রাসী হামলা অর্ডার কনফার্মের পর পণ্য নিতে গিয়ে অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ রায়ান্স কম্পিউটারের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য অর্ডার কনফার্মের পর পণ্য নিতে গিয়ে অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ রায়ান্স কম্পিউটারের বিরুদ্ধে ‘গোলমাল ৫’-এর শুটিং প্রায় শেষ, মুক্তির তারিখ নিয়ে যা জানা গেল এইমাত্রঅন্যান্য ‘গোলমাল ৫’-এর শুটিং প্রায় শেষ, মুক্তির তারিখ নিয়ে যা জানা গেল রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম এইমাত্রঅন্যান্য রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম
অন্যান্য

রাতে স্মার্টফোনের আসক্তি সহজেই দূর করুন

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
রাতে স্মার্টফোনের আসক্তি সহজেই দূর করুন

বর্তমানে সময় ছোট থেকে বড় প্রায় সব বয়সের লোকরাই স্মার্টফোন ব্যবহার করেন। এতে অনেকেই আসক্তিতে পরিণত হয়েছেন। বিশেষ করে রাতে ঘুমানোর আগে অনেকেই অতিরিক্ত সময় ব্যয় করেন। ফোন চালাতে চালাতে কয়টা বাজে, তাও ভুলে যান অনেকে। কিন্তু অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার শরীরের জন্য খুবই ক্ষতিকর। রাতে তো আরও বেশি ক্ষতিকর। এই আসক্তি থেকে মুক্তি পেতে কিছু সহজ উপায় জেনে নিন।

‘বিরক্ত করবেন না’ মোড ব্যবহার করুন : আপনার ফোনের ‘ডু নট ডিস্টার্ব’ বা ‘বিরক্ত করবেন না’ মোড ব্যবহার করে রাতে ফোন থেকে আসা বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করুন। এতে ঘুম ভালো হবে।

অন্যান্য কাজে মনোযোগ দিন : বই পড়া, গান শোনা, খেলাধুলা করা বা অন্য কোনো শখের প্রতি মনোযোগ দিন, যা মোবাইল ব্যবহারের আকর্ষণ কমাবে।

ঘুমের আগে মোবাইল ব্যবহার ত্যাগ করুন : ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে মোবাইল ব্যবহার করা বন্ধ করুন। মোবাইল থেকে দূরে থাকুন এবং বই পড়ুন বা হালকা ব্যায়াম করুন।

স্ক্রিন টাইম ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করুন : স্ক্রিন টাইম ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করে আপনি প্রতিদিন কত সময় মোবাইল ব্যবহার করছেন, তার ওপর নজর রাখুন এবং এটি কমাতে চেষ্টা করুন।

অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন : অপ্রয়োজনীয় অ্যাপগুলোর নোটিফিকেশন বন্ধ করে দিন, যা আপনাকে বার বার মোবাইল দেখতে উৎসাহিত করে।

মোবাইল ব্যবহারের সময়সীমা নির্ধারণ : প্রতিদিন মোবাইল ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন এবং সেই সময়ের বাইরে মোবাইল ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখুন।

সোশ্যাল মিডিয়া ব্যবহার কমানো : সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে অতিরিক্ত সময় ব্যয় করা পরিহার করুন। প্রয়োজনে কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিন।

এসব উপায় অনুসরণ করে আপনি রাতে মোবাইল আসক্তি কমাতে পারেন।