মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান এইমাত্রঅন্যান্য নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের এইমাত্রঅন্যান্য চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ এইমাত্রঅন্যান্য কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ এইমাত্রঅন্যান্য ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন এইমাত্রঅন্যান্য ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক এইমাত্রঅন্যান্য রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার এইমাত্রঅন্যান্য আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার
বাংলাদেশ

সেনাবাহিনীর অভিযানে অবৈধ কসমেটিকস কারখানার সন্ধান

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
সেনাবাহিনীর অভিযানে অবৈধ কসমেটিকস কারখানার সন্ধান

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে অবৈধ কসমেটিকস কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। এ সময় তারা বিপুল অবৈধ ও ভেজাল মিশ্রিত কসমেটিকস আইটেম ও অবৈধ মেশিন জব্দ এবং কারখানার মালিককে আটক করে।

রোববার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের প্রাক্তন কালাম চেয়ারম্যানের বাড়িতে অবৈধ কসমেটিকস কারখানায় সেনাবাহিনী উদ্ধার অভিযান চালায়।

মুন্সীগঞ্জ সেনা ক্যাম্প জানায়, আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কালামের বাড়িতে অবৈধ কসমেটিকস কারখানায় সেনাবাহিনীর একটি দল ও জেলা প্রশাসকের প্রতিনিধির উপস্থিতিতে একটি অভিযান চালানো হয়।

অভিযানে প্রায় ২৪টি বিভিন্ন ধরনের অবৈধ ও ভেজাল মিশ্রিত কসমেটিক্স আইটেম জব্দ করা হয়।

এর মধ্যে রয়েছে, অলিভ অয়েল ছোট, বড়, মাঝারি ২ হাজার বোতল, অর্গানিক হেয়ার অয়েল ১ হাজার ৫০০ বোতল, কিউট গ্লিসারিন ১ হাজার ২০০ বোতল, জেসমিন বডি স্প্রে ৮০০ বোতল, হোয়াইট বিউটি ক্রিম ১২০, লেমন ফ্রেশ স্প্রে ৭০০, বেবি অলিভ অয়েল ৬৫০টি, নিরাপদ কনডম পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্পত্তি ১২ ডজন, গৌরী ক্রিম ১ হাজার ৪০০ পিস জব্দ ও ধ্বংস করা হয়।

এ ছাড়া লতা হারবাল ক্রিম ৮০০, জাফরান হেয়ার ওয়েল ৪০০, টিউলিপ অলিভ অয়েল ৩০০, হেয়ার কালার স্টার্ট ৫০ প্যাকেট, নুর এন্টারপ্রাইজ পাকিস্তানি ক্রিম, এলিজাবেথ-১ ক্রিম ২৫০ পিস, অরেঞ্জ হেয়ার অয়েল ১ হাজার ২০০, সুগন্ধি কেমিকেল ২৫ প্যাকেট, ড্রাম ভর্তি অয়েল ৭০০ লিটার, ক্রিম তৈরির ১টি মেশিন জব্দ ও ধ্বংস করা হয়।

তাছাড়া বিভিন্ন পণ্যের খালি বোতল, খালি প্যাকেটিং ৫ হাজার, হেকসিসল হ্যান্ড স্যানিটাইজেশন ৪৫০ বোতল, তিব্বত পমেট ক্রিম ২০০ পিস এবং কাশ্মীর মেহেদি ২ হাজার ৮৮ পিস জব্দ ও ধ্বংস করা হয়।

জব্দ পণ্যের বাজার মূল্য প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা বলে জানা গেছে।

অভিযানের সময় অবৈধ কারখানার মালিক মো. ইয়াছিনকে (৩৫) আটক করে যৌথবাহিনী।

সেনাক্যাম্প সূত্রে জানা যায়, কালাম চেয়ারম্যানের বাড়িতে মো. ইয়াছিন গত ১৫ বছর ধরে ভাড়া থাকে এবং ১ বছর ধরে তিনি এই অবৈধ কসমেটিকস ব্যবসা পরিচালনা করে আসছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।