মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
বিনোদন

গার্লফ্রেন্ড ব্যাপারটা ভালো লাগে না: সাদিয়া আয়মান

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
গার্লফ্রেন্ড ব্যাপারটা ভালো লাগে না: সাদিয়া আয়মান

অভিনেত্রী সাদিয়া আয়মান। কাজের মাধ্যমে বরাবরই আলোচনায় থাকেন তিনি। হয় ব্যক্তিজীবন নিয়েও শিরোনাম। হয়েছে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিষেক। কালবেলার তারাবেলা অনুষ্ঠানে এসে তিনি নিজের ব্যক্তিজীবনসহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেন।

শুরুতেই একজন অভিনেত্রীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে সাদিয়া বলেন, ‘একজন অভিনেত্রীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টিকে থেকে কাজ করে যাওয়া। কারণ, ভালো কাজ ছাড়া কখনোই টিকে থাকা যায় না। সে জায়গা থেকে সচেতনভাবে গল্প নির্বাচন করে অভিনয় করা এবং কাজের প্রতি পূর্ণ ডেডিকেশন দেওয়া। না হলে হারিয়ে যেতে হবে। আমি মনে করি অভিনয়ের মাধ্যমে টিকে থাকাই একজন অভিনেত্রীর বড় চ্যালেঞ্জ।’

এরপর ব্যক্তিজীবনের প্রেম-ভালোবাসা নিয়ে সাদিয়া কথা বলেন। জানান, যেভাবে ভালোবাসার প্রস্তাব এলে বিব্রত হন তিনি। অভিনেত্রী বলেন, ‘জীবনে অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি আমি। তবে হুটহাট করে যেসব প্রস্তাব আসে, এতে আমার বিব্রত লাগে।’

এরপর বিয়ে করার বিষয়ে তিনি আরও বলেন, ‘গার্লফ্রেন্ড ব্যাপারটা ভালো লাগে না। কেউ যদি ভবিষ্যৎ প্ল্যান নিয়ে প্রেমের প্রস্তাব দেয়; তাহলে ভেবে দেখার ইচ্ছা আছে।’

এ ছাড়া সাদিয়া ঘুরে বেড়াতে পছন্দ করেন। সময় পেলেই ছুটে যান পৃথিবীর বিভিন্ন দেশে। তিনি মনে করেন ভ্রমণ মানুষের মন ভালো রাখে।

এ বছর সাদিয়া আয়মানের বড় পর্দায় অভিষেক হয়। প্রশংসিত হয় তার অভিনয়ও। তারপর থেকে অনেক ধরনের গল্পে কাজের অফার আসছে তার। তবে কাজ করতে চান বেছে বেছে।

সাদিয়া আয়মান অভিনীত প্রথম সিনেমা ‘উৎসব’ মুক্তি পায় এ বছর ঈদুল আজহায়। যেখানে তিনি ছাড়া অভিনয় করেন জাহিদ হাসান, জয়া আহসান, আফসানা মিমি, অপি করিম ও চঞ্চল চোধুরী। এটি পরিচালনা করেন নির্মাতা তানিম নূর।