মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
বিনোদন

‘গুঞ্জন নিয়ে আমি কম পরোয়া করি’ তিশার সাফ জবাব

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
‘গুঞ্জন নিয়ে আমি কম পরোয়া করি’ তিশার সাফ জবাব

দেশের ছোট পর্দার অন্যতম আলোচিত মুখ তানজিন তিশা। ঈদের আগেই দেশ ছেড়েছিলেন, ফিরে এসে টানা দেড় মাস ধরে আছেন সম্পূর্ণ বিরতিতে। শুটিং নেই, নতুন কাজ নেই- এ যেন ক্যারিয়ারের এক অঘোষিত ‘লম্বা ছুটি’।

এই ফাঁকে তিশাকে ঘিরে জমেছে নানা গুঞ্জন। বিশেষ করে বলিউড তারকা শারমান যোশীর বিপরীতে ‘ভালোবাসার মওসুম’ সিনেমায় তার অভিনয়ের খবর ছড়িয়ে পড়ার পর আলোচনা তুঙ্গে। শুরু থেকে এ বিষয়ে নীরব থাকলেও এবার মুখ খুললেন অভিনেত্রী। তবে সরাসরি কিছু না বলে তিনি ইঙ্গিতের সুরেই বললেন, ‘সিনেমাটিতে আমি আছি এমন অনেক নিউজ হয়েছে। আমি নিজেও দেখেছি। তবে নিউজ তো অনেক হয়। কতটা সত্যি, কতটা নয়- দর্শকই জানেন। আমি এখনই কিছু বলতে চাই না। হতে পারে সামনে নতুন কোনো সারপ্রাইজ নিয়েই হাজির হব।’

যদিও গোপন রেখেছেন অনেক কিছু, তবে কথার ফাঁকেই জানিয়ে দিলেন- শারমান যোশীর সঙ্গে কাজ করার সুযোগ এলে সেটি ক্যারিয়ারের বড় প্রাপ্তি হবে।

আর গুঞ্জন? প্রেম, সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে কানাঘুষোতে কর্ণপাতই করেন না তিনি। সাফ ভাষায় তিশা বলেন, ‘গুঞ্জন নিয়ে আমি কম পরোয়া করি। দর্শক আমাকে পছন্দ করেন আমার কাজের জন্য। তাই কাজ নিয়েই কথা বলতে চাই, কাজ নিয়েই আনন্দিত হই।’

বিরতির পর কবে কাজে ফিরবেন- এখনো চূড়ান্ত করেননি। তবে ইঙ্গিত দিলেন, শিগগিরই নতুন চমক নিয়ে হাজির হবেন এই অভিনেত্রী।

এদিকে ভক্তদের জন্য সান্ত্বনার খবর, মাসের শেষেই দেশের এক ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে নাটক ‘খোয়াবনামা’। ভিকি জাহেদ পরিচালিত এ নাটকে তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা।