মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
বিনোদন

তালাক ভুলে আবার একসঙ্গে হিরো আলম ও রিয়া মনি

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
তালাক ভুলে আবার একসঙ্গে হিরো আলম ও রিয়া মনি

তিনদিন ধরে রিয়া মনির বরিশালের গ্রামে বাড়িতে হিরো আলম বেড়াচ্ছেন। সেখানে আবার দম্পতি হিসেবে একসঙ্গে সময় কাটাচ্ছেন তারা। তালাক ভুলে আবারও সম্পর্ক ঠিক করে নেওয়ায় তাদের ওপর খুশি দুজনেরই পরিবার। এমনটাই জানালেন হিরো আলম।

তিনি বলেন, ‌‌‘কোনো তালাক দেয়নি রিয়া মনি। সব ছিল অভিমান থেকে ভুল বোঝাবুঝি।’ তবে রিয়া মনি তালাকের সত্যতা জানিয়েছেন।

হিরো আলম বলেন, ‘আমি আর রিয়া মনি সবকিছু ভুলে আবারও একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি। এখন রিয়া মনির বরিশালের গ্রামে বাড়ি অবস্থান করছি। বেশ ভালো লাগছে। যে ছেলেটা সমস্যা করছে সে আর থাকবে না আমাদের মাঝে। আমরা আলোচনা করে নিজেদের সংসার বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

রিয়া মনি বলেন, ‘আমি তো হিরো আলকে তালাক দিয়েছি। কিন্তু শুক্রবার ও আমাদের বাড়িতে এসেছে। আমার বাবা, চাচারা আছেন, তাদের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চাই। তারা যে সিদ্ধান্ত দেবেন সেটা আমি মেনে নেবো। তবে আমি তাকে তালাক দিয়েছি এটা সত্য কথা।’

এদিকে কিছুদিন আগে হিরো আলম সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও প্রকাশ করেন। সেখানে রিয়া মনিকে দেখা যায় ম্যাক্স অভির সঙ্গে। হিরো আলমের দাবি, ম্যাক্স অভির সঙ্গে পরকীয় করছেন রিয়া মনি। তাকে না বলে অভির সঙ্গে কক্সবাজারে গোপন অভিসারেও গেছেন তিনি।

এসব অভিযোগ মিথ্যা দাবি করে হিরো আলমকে তালাক দিয়েছেন বলে জানান রিয়া মনি। এখন দেখা যাক, আলোচিত এই দম্পতি সম্পর্কের টানাপোড়েন সত্যি সত্যি কাটিয়ে উঠতে পারেন না কি না।