মূল লেখায় যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান এইমাত্রঅন্যান্য নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের এইমাত্রঅন্যান্য চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ এইমাত্রঅন্যান্য কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ এইমাত্রঅন্যান্য ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন এইমাত্রঅন্যান্য ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক এইমাত্রঅন্যান্য রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার এইমাত্রঅন্যান্য আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার
বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে ড্রেনে গ্যাস জমে বিস্ফোরণ, কেঁপে উঠল ৩০০ মিটার এলাকা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
সিদ্ধিরগঞ্জে ড্রেনে গ্যাস জমে বিস্ফোরণ, কেঁপে উঠল ৩০০ মিটার এলাকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি ড্রেনে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার সিআই খোলার বউ বাজার এলাকার একটি ড্রেনে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধাক্কায় আশপাশের প্রায় ৩০০ মিটার এলাকা কেঁপে ওঠে। ড্রেনের ৫ ইঞ্চি স্লাবগুলো ছিটকে গিয়ে ভেতরের ধুলো-ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ে। 

স্থানীয় ব্যবসায়ী আবুল কাসেম বলেন, আমি এবং আমার দোকানের দুই ক্রেতা এখানে বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দে ড্রেনের স্লাবগুলো প্রায় তিন ফুট উঁচুতে উঠে যায়। আশেপাশের বিল্ডিংগুলো কেঁপে ওঠে। আমরা সবাই ভয়ে চিৎকার করতে লাগলাম।

এ ঘটনায় নূর ইসলাম (৫০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও দুই নারীও আহত হয়েছেন, যাদের নাম এখনো জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় বাজার এলাকায় কম লোক থাকার কারণে ক্ষতি তুলনামূলক কম হয়েছে। তবে আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে আসেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কনজারভেন্সি অফিসার বাবুল শ্যামল পাল জানান, বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই দায়িত্বশীলরা ঘটনাস্থলে গেছেন। 

তিনি বলেন, প্রতিবছর টেন্ডারের মাধ্যমে ড্রেনগুলো পরিষ্কার করা হয়। এ বছর যথাযথভাবে পরিষ্কার না করায় এই ঘটনা ঘটতে পারে। আমরা শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম বলেন, আমরা ঘটনাটি শুনেছি এবং সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।