মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
বিনোদন

মাত্র ৩৮ বছর বয়সেই মারা গেলেন টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
মাত্র ৩৮ বছর বয়সেই মারা গেলেন টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী

আবার বিনোদন জগতে শোকের ছায়া। মারা গেছেন সুশান্ত সিং রাজপুতের সহ-অভিনেত্রী প্রিয়া মারাঠে। মাত্র ৩৮ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন ‘পবিত্র রিশতা’ খ্যাত অভিনেত্রী। 

রোববার (৩১ আগস্ট) মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৩৮ বছর বয়সি প্রিয়া। 

পরিবার সূত্রের খবর, গত এক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন প্রিয়া। অভিনেত্রীর চিকিৎসা চলছিল। তবুও অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত ক্যান্সারের কাছেই হার মানতে হয় তাকে। 

পবিত্র রিশতা সিরিয়ালে অঙ্কিতা লোখান্ডওয়ালার বোনের চরিত্র বর্ষার ভূমিকায় অভিনয় করে প্রিয়া জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন। সে সময় কাজ করেছিলেন আরেক প্রয়াত অভিনেতা সুশান্তের সঙ্গেও। 

১৯৮৭ সালের ২৩ এপ্রিল জন্ম প্রিয়ার। তার বেড়ে ওঠা মুম্বাই শহরেই। পড়াশোনা শেষ করেই তিনি অভিনয় জগতে পা রাখেন। হিন্দি ও মারাঠি ধারাবাহিকের অতি পরিচিত মুখ ছিলেন। শুধু তাই নয়, স্ট্যান্ড-আপ কমেডিয়ানও ছিলেন তিনি। 

মারাঠি সিরিয়ালের পাশাপাশি বালাজি টেলি ফিল্মসের কসম সে সিরিয়ালে অভিনয় করেন। তাকে কমেডি সার্কাসের প্রথম সিজনেও দেখা গিয়েছিল। এছাড়াও ‘পবিত্র রিশ’ ছাড়াও ‘তু তিথে মে’, ‘সাথ নিভানা সাথিয়া’র মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।

এর আগে পবিত্র রিশতা খ্যাত ও জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতেরও মৃত্যু হয়। ২০২০ সালের জুন মাসে সুশান্তের বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 

পবিত্র রিশতা সিরিয়াল থেকেই সুশান্তের অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট শুরু। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সুশান্তের পর পবিত্র রিশতার আরও এক অভিনেত্রীর মৃত্যুতে হিন্দি টেলিভিশনে শোকের ছায়া নেমে এসেছে।