মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বিনোদন

ফেরদৌসকে ভালোবাসা নিয়ে মুখ খুললেন শ্রীলেখা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ফেরদৌসকে ভালোবাসা নিয়ে মুখ খুললেন শ্রীলেখা

সম্প্রতি শোবিজে গুঞ্জন উঠেছে— বাংলাদেশি অভিনেতা ফেরদৌস আহমেদকে ভালোবাসতেন টালিউডের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এমনকি তাদের মধ্যে নাকি প্রেমের সম্পর্কও ছিল! বিষয়টি নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়েছে। আর তাই ভারতের কয়েকটি সংবাদমাধ্যম সরাসরি যোগাযোগ করেছে শ্রীলেখার সঙ্গে, জানতে চেয়ে— গুজবটা কতটা সত্য?

ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ফেরদৌস ও শ্রীলেখার প্রথম পরিচয় হয় ‘সিংহ পুরুষ’ নামের একটি সিনেমার শুটিংয়ে। ছবিটিতে ফেরদৌস ছিলেন দ্বিতীয় নায়কের চরিত্রে।

শ্রীলেখা বলেন, স্বপন সাহা নামের এক পরিচালক বাংলাদেশের একটি ছবির জন্য আমাকে কাস্ট করেন। তখনই ফেরদৌসের সঙ্গে প্রথম দেখা। ও খুবই শান্ত আর ভদ্র ছিল, তাই সহশিল্পী হিসেবে আমার ভালো লেগেছিল।

শ্রীলেখা জানিয়েছেন, পরবর্তী সময়ে পরিচালক বাসু চট্টোপাধ্যায় তাকে ‘হঠাৎ বৃষ্টি’ ছবির জন্য নায়িকা হিসেবে নিতে চাইলেও নায়ক ঠিক করছিলেন না। তখন শ্রীলেখা নিজেই ফেরদৌসের নাম প্রস্তাব করেন।

তিনি বলেন, ‘আমি ওর নাম বলেছিলাম মানেই কি প্রেম ছিল? এটা কি প্রেমের প্রমাণ?’

তিনি আরও বলেন, ‘আমি যাদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি, তাদের নাম পরিচালকদের দিই— ছেলে-মেয়ে দুজনেরই। এতে প্রেম থাকে না, পেশাগত যোগাযোগই থাকে।’

‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার পর থেকে ফেরদৌস ও শ্রীলেখার মধ্যে বিশেষ কোনো যোগাযোগ ছিল না, মাঝে মাঝে অনুষ্ঠানে দেখা হলেও এখন একেবারেই কথা হয় না বলে জানিয়েছেন শ্রীলেখা।