মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
বিনোদন

পিয়াকে ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব, অতঃপর

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
পিয়াকে ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব, অতঃপর

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের প্রতি ভক্তদের ভালোবাসা প্রকাশ নতুন কিছু নয়। তবে অনেক সময় এই ভালোবাসা সীমা ছাড়িয়ে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি এমনই এক অস্বস্তিকর অভিজ্ঞতার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। এক অনুরাগী তাকে ইনবক্সে মেসেজ পাঠিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন, যার জবাবে অভিনেত্রী তাকে সরাসরি থানার নম্বর দিয়ে দেন।

ঘটনাটি পিয়া জান্নাতুল নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ্যে এনেছেন। তিনি একটি স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে দেখা যায় এক ব্যক্তি তাকে একের পর এক মেসেজ পাঠিয়ে প্রেম নিবেদন করছেন এবং ব্যক্তিগত ফোন নম্বর চাইছেন।

ওই ব্যক্তির নাম প্রকাশ না করলেও তার পাঠানো মেসেজগুলো ছিল চোখে পড়ার মতো। সেখানে লেখা ছিল, ‘আমি কোনো বেইমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।’

মেসেজগুলোতে ওই ব্যক্তি আরও লেখেন, ‘আমার কলিজা থেকে বলছি, চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম।’

এত মেসেজের পরও কোনো উত্তর না পেয়ে ওই ব্যক্তি অভিনেত্রীর হোয়াটসঅ্যাপ নম্বর চেয়ে বসেন। এরপরই আসে পিয়ার চতুর জবাব। তিনি কোনো কথা না বাড়িয়ে সরাসরি গুলশান থানার অফিসিয়াল মোবাইল নম্বরটি পাঠিয়ে দেন।

 

বুধবার (২৭ আগস্ট) পিয়া এ স্ক্রিনশটটি পোস্ট করার পর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অভিনেত্রীর এমন বুদ্ধিদীপ্ত জবাবে তার অনুরাগীরা বেশ প্রশংসা করছেন। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘সরাসরি শ্বশুরবাড়ির ঠিকানা।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘সে তো চেয়েছিল পৃথিবীর কেউ জানবে না, আর আপনি সবাইকে জানিয়ে দিলেন!’ অনেকেই পিয়ার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।