মূল লেখায় যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান এইমাত্রঅন্যান্য নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের এইমাত্রঅন্যান্য চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ এইমাত্রঅন্যান্য কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ এইমাত্রঅন্যান্য ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন এইমাত্রঅন্যান্য ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক এইমাত্রঅন্যান্য রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার এইমাত্রঅন্যান্য আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার
বাংলাদেশ

ঢাবির প্রবেশপথ ও আশপাশে রাজনৈতিক কর্মীদের ভিড় বাড়ছে

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ঢাবির প্রবেশপথ ও আশপাশে রাজনৈতিক কর্মীদের ভিড় বাড়ছে

বিকেল ৪টায় শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। ভোট শেষ হওয়ার পর বিভিন্ন প্যানেলের প্রার্থী ও অনুসারীরা সিনেট ভবনের সামনে অবস্থান নিয়েছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রবেশমুখ ও আশপাশের এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র ও মুক্তি তোরণে তিন শতাধিক মানুষ জড়ো হন। বকশিবাজার মোড়ে উপস্থিত আছেন দুই শতাধিক মানুষ। তবে পলাশী মোড়ে তুলনামূলকভাবে ভিড় কম দেখা গেছে।

সরেজমিনে কয়েকটি প্রবেশমুখ ঘুরে দেখা যায়, ধীরে ধীরে মানুষের উপস্থিতি বাড়ছে। গণতন্ত্র ও মুক্তি তোরণের সামনে কয়েকশ মানুষ দাঁড়িয়ে আছেন। কেউ দলবদ্ধভাবে অবস্থান করছেন, কেউবা আশপাশে দাঁড়িয়ে নীরবে অপেক্ষা করছেন। বকশিবাজার মোড়েও একই চিত্র—এখানে দুই শতাধিক মানুষের ভিড় চোখে পড়ে। পলাশী মোড়ে তুলনামূলকভাবে ভিড় কম হলেও আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজনের গতিবিধি ছিল লক্ষণীয়।

কিন্তু এত মানুষের ভিড়ের মধ্যেও কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রশ্ন করলেই অনেকে নীরবে পাশ কাটিয়ে যাচ্ছেন। অনেকে আবার হাসি দিয়ে এড়িয়ে যাচ্ছেন। উপস্থিতি নিয়ে জিজ্ঞেস করা হলে রাজনৈতিক নেতাকর্মীরা স্বীকার করতে চাননি যে তারা নিজেদের সমর্থকদের জড়ো করছেন। ফলে ভিড় বাড়লেও এর উৎস ও কারণ সম্পর্কে কেউ প্রকাশ্যে কিছু বলছেন না।

উল্লেখ্য, প্রায় ছয় বছর পর এবার অনুষ্ঠিত হলো দেশের ‘মিনি পার্লামেন্ট’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়

এবারের নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।