মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস জনবান্ধব কাজ করতে সরকার বদ্ধপরিকর: বিমান ও পর্যটনমন্ত্রী এইমাত্রঅন্যান্য জনবান্ধব কাজ করতে সরকার বদ্ধপরিকর: বিমান ও পর্যটনমন্ত্রী
বিনোদন

মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন, জায়েদ খান বললেন ‘ভুয়া’

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন, জায়েদ খান বললেন ‘ভুয়া’

প্রায় বছরখানেক ধরে মার্কিন মুলুকে রয়েছে ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। সরকার বদলের পর নানা দিক বিবেচনা করেই এখনও দেশে ফেরেননি তিনি। 

অন্যদিকে সম্প্রতি সময়ে মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছেন ঢাকাই সিনেমার আরেক চিত্রনায়িকা মাহিয়া মাহি। সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রেই বর্তমানে থাকছেন তিনি। ঘুরে বেড়াচ্ছেন সেখানকার বিভিন্ন শহরে। 

এরই মধ্যে সম্প্রতি আবারও আলোচনায় এসেছে জায়েদ খান-মাহির অতীতের প্রেমের গুঞ্জন। ঢালিউডে একটা সময়ে কান পাতলেই শোনা যেত, জায়েদ-মাহির প্রেমের খবর। 

তবে হঠাৎ করেই দুজনকে জড়িয়ে সেই আলোচনা থেমে যায়। এরপর মাহি বিয়ে করে সংসার জীবনেও থিতু হওয়ার চেষ্টা করে। তবে সেই সংসারেও বিচ্ছেদ ঘটে।

সম্প্রতি মাহি-জায়েদের দেখা মিলল দূর আমেরিকায়! একটি ঘরোয়া অনুষ্ঠানে পাশাপাশি বসে হাসি-উজ্জ্বল মুখে ধরা দিলেন দুজন। এরপরই শুরু হয় গুঞ্জন— ‘তাহলে কী পুরনো প্রেম আবার রঙিন হয়ে উঠছে?’

মাহি বছর খানেক আগে ডিভোর্স নিয়ে এখন আমেরিকায় অবস্থান করছেন। অন্যদিকে জায়েদ খানও বহুদিন ধরে সেখানেই। ফলে তাদের দুজনের প্রেমের গুঞ্জন নিয়ে বিভিন্ন সংবাদের শিরোনামও হচ্ছে নতুন করে। 

বিষয়টি নিয়ে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে ঢাকা পোস্টকে এই চিত্রনায়ক জানালেন, ‘মাহির সঙ্গে প্রেমের খবর ভুয়া। এসব নিয়ে কথা বলার মতোও কিছু নাই।’

জায়েদ আরও জানালেন, একটি ঘরোয়া অনুষ্ঠানেই দেখা হয়েছিল মাহির সঙ্গে। এর বেশি কিছুই নয়। মাহি কেবলই তার সহকর্মী। 

প্রসঙ্গত, গেলে বছরের জুলাইয়ে নিউ ইয়র্কে যান জায়েদ খান। এরপর থেকে সেখানেই আছেন আলোচিত এই অভিনেতা। সেখানে বিভিন্ন আয়োজনে পারফর্মও করছেন তিনি। এছাড়া নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায় উপস্থাপক হিসেবে দেখা যাচ্ছে জায়েদ খানকে।