মূল লেখায় যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান এইমাত্রঅন্যান্য নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের এইমাত্রঅন্যান্য চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ এইমাত্রঅন্যান্য কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ এইমাত্রঅন্যান্য ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন এইমাত্রঅন্যান্য ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক এইমাত্রঅন্যান্য রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার এইমাত্রঅন্যান্য আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার
বাংলাদেশ

যৌতুকের জন্য স্ত্রীকে বেধড়ক মারধর, অতঃপর…

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
যৌতুকের জন্য স্ত্রীকে বেধড়ক মারধর, অতঃপর...

যৌতুকের জন্য স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন স্ত্রী। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নগরীর হালিশহর থানায় মামলা করেন স্ত্রী ফরিদা ইয়াছমিন। এ ঘটনায় স্বামী এজাজুল বারী চৌধুরীকে আটক করেছে পুলিশ।

হালিশহর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক স্বপন কুমার কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারে ভুক্তভোগী বলেন, ২০২১ সালের ১৯ ফ্রেব্রুয়ারি বিয়ে হয় আমাদের। ওমর বিন এজাজ নামে তিন বছর বয়সী একটি ছেলে শিশু সন্তান আছে আমাদের। বিয়ের কয়েক বছর পর প্রাইভেটকার কেনার জন্য টাকা দিতে চাপাচাপি শুরু করেন বারী। বিভিন্ন সময়ে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। যৌতুকের টাকা দিতে না পারায় চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাত ১১টায় আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেন তিনি।

এরপর থেকে আমার স্বামী আমাদের কোনো খোঁজ-খবর নেননি। আমরা পারিবারিক ও সামাজিকভাবে এ সমস্যা সমাধানে ব্যর্থ হই। চলতি বছরের ১ জানুয়ারি স্বামী আমার বাবার বাড়ি সীতাকুণ্ডে এসে যৌতুকের জন্য ১০ লাখ টাকার জন্য চাপ সৃষ্টি করে এবং আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি-ধমকিসহ অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকেন।

একপর্যায়ে তিনি চলে যান। পরে আমার ছেলের শারীরিক অসুস্থার খবর পেয়ে আমাকে ও ছেলেকে নিয়ে নগরীর ভাড়া বাসায় যেতে বলেন। তার কথা মতো বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার সময় আমি ছেলেকে নিয়ে সেখানে যাই। পরে তিনি যৌতুকের টাকার জন্য আবার চাপাচাপি শুরু করলে আমি দিতে পারব না জানালে আমাকে এলাপাতাড়ি কিল, ঘুষি দিয়ে আহত করেন। আমি কোনো রকমে পালিয়ে রক্ষা পেয়ে চিকিৎসা নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে যাই।

মামলার তদন্ত কর্মকর্তা হালিশহর থানার উপপরিদর্শক মো. সবুজ কালবেলাকে বলেন, ফরিদা ইয়াসমিন নামে এক ভুক্তভোগী তার স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ এনে মামলা করেন। একই দিন রাত ১১টার সময় বসুন্ধরা আবাসিকের ৪নং রোডের ৪নং লেইনের মঞ্জুর ভিলা ভাড়া বাসার সামনে থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে। হালিশহর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক স্বপন কুমার কালবেলাকে বলেন, আটক এজাজুল বারী চৌধুরীকে আজ আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে তার স্ত্রী ফরিদা ইয়াসমিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছিলেন।