মূল লেখায় যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১:১৫ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় যুবদল নেতা হত্যার ঘটনায় আটক ১ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় যুবদল নেতা হত্যার ঘটনায় আটক ১ বিশ্বকাপের প্রস্তুতি শুরু, ত্রিদেশীয় সিরিজে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ এইমাত্রঅন্যান্য বিশ্বকাপের প্রস্তুতি শুরু, ত্রিদেশীয় সিরিজে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম এইমাত্রঅন্যান্য পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৭ এইমাত্রঅন্যান্য ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৭ রিসোর্টে আগুন: ‘আমার সাইফকে আইন্না দাও’ বলে নারীর আহাজারি এইমাত্রঅন্যান্য রিসোর্টে আগুন: ‘আমার সাইফকে আইন্না দাও’ বলে নারীর আহাজারি পায়রা নদীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য, হুমকিতে পরিবেশ ও মৎস্য সম্পদ এইমাত্রঅন্যান্য পায়রা নদীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য, হুমকিতে পরিবেশ ও মৎস্য সম্পদ ভিসার মেয়াদ নিয়ে কঠোর সতর্কবার্তা মার্কিন দূতাবাসের এইমাত্রঅন্যান্য ভিসার মেয়াদ নিয়ে কঠোর সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
বাংলাদেশ

দোহায় আরব-মুসলিম শীর্ষ সম্মেলন যোগ দিচ্ছেন তৌ‌হিদ হো‌সেন

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
দোহায় আরব-মুসলিম শীর্ষ সম্মেলন যোগ দিচ্ছেন তৌ‌হিদ হো‌সেন

দোহায় হামাস সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে সোমবার (১৫ সেপ্টেম্বর) আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা বৈঠকে বসছেন।  কাতার সরকারের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে যোগ দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি কাতারের উদ্দেশ্যে ইতোমধ্যেই ঢাকা ছেড়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দোহায় আরব-মুসলিম শীর্ষ সম্মেলন যোগ দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। তি‌নি দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সম্মেলনে তিনি বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ আল-আনসারি জানিয়েছেন, সম্মেলনে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে একটি খসড়া প্রস্তাব গৃহীত হবে, যা আরব ও ইসলামিক পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতিমূলক বৈঠকে উত্থাপন করা হবে।

তিনি বলেন, এই সম্মেলনের তাৎপর্য হলো কাতারের প্রতি আরব ও মুসলিম  বিশ্বের ব্যাপক সংহতি প্রদর্শন। ইসরায়েলের এই হামলাকে কাতার ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়েছে।

গত মঙ্গলবার দোহায় হামাস নেতাদের অবস্থানরত একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় ৫  হামাস সদস্য এবং এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।